দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

নানীতে আগুনের ঘটনায় নতুন লাশ উদ্ধার পরিচয় নিশ্চিত হয়নি

নানীতে আগুনের ঘটনায় নতুন লাশ উদ্ধার

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেকে টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ১০ দিন পর ভবনের দ্বিতীয় তলার কার্নিশ থেকে আরও একটি লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার। উদ্ধার করা লাশটি কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তবে উদ্ধার হওয়া লাশটি নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত ডিএনএ পরীক্ষার পর পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নিহতদের মরদেহের নমুনার সঙ্গে স্বজনদের নমুনা মিলিয়ে পরিচয় নিশ্চিত করে। তবে শনাক্ত হওয়া ১০ জনের কারও ডিএনএর সঙ্গে নিখোঁজ নাসরিন আক্তার মুক্তার নমুনার মিল পাওয়া যায়নি। নাসরিনের বয়স ২৭ বছর। তিনি ঢাকার সাভারের আশুলিয়ায় স্বপ্নবিলাস নিরিবিলি স্কুলের শিক্ষিকা ছিলেন। দুই বান্ধবীর সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসে রিসোর্টটিতে অগ্নিকাণ্ডের পর থেকে নিখোঁজ রয়েছেন তিনি।

আরও পড়ুন,দেবহাটায় শামীম হত্যা: দুই আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর

তাঁর বাবার নাম মোস্তফা কামাল। মামলার তদন্ত কর্মকর্তা রিমন ঘোষ জানান, আগে উদ্ধার হওয়া ১০ জনের মরদেহের ডিএনএ নমুনা পরীক্ষা করে পরিচয় শনাক্ত করা হয়েছে। তবে নিখোঁজ আরেকজনের নমুনার সঙ্গে সেগুলোর কোনো মিল পাওয়া যায়নি। শনাক্ত হওয়া নিহতদের মধ্যে ঢাকার শ্যামলী এলাকার একটি পরিবারের চারজন রয়েছেন। তাঁরা হলেন গ্র্যান্ড পাওয়ার লিমিটেডের কর্মকর্তা মোহাম্মদ নাহিদুর রহমান (৪১), তাঁর স্ত্রী আফসানা মতিন (৩৬) এবং তাঁদের দুই মেয়ে রোজাইনা ইনায়া (৯) ও মুনাইনা ইহানা (৬)। অন্য পরিবারের নিহত ছয়জন হলেন মৌলিতা মেহজাবিন আলভি (১৯), তাঁর কাজিন লায়লা জাহান নাবিলা (২৫) ও ইসরাত জাহান মালিহা (২৭), ফারিয়া কবির (৩৩), ফারিয়ার ছয় বছর বয়সী ছেলে মোহাম্মদ ফাইজান নূর এবং তাঁর ভাই মোহাম্মদ নাফিস তেহামি (২৪)। তাঁরা ঢাকার বনশ্রী ও খিলগাঁও এলাকার বাসিন্দা ছিলেন। গত ১৭ অক্টোবর পাটুয়ারটেকের টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে আগুনের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তৎপরতা চলছে। নতুন করে উদ্ধার হওয়া লাশটির পরিচয় শনাক্তের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

বিষয় : আগুন উদ্ধার লাশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

নানীতে আগুনের ঘটনায় নতুন লাশ উদ্ধার পরিচয় নিশ্চিত হয়নি

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x