দৈনিক সংবাদ দিগন্ত

পাকিস্তান-চীনের বৈঠকে আফগান সন্ত্রাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আহ্বান

নিরাপত্তার আহ্বান জানিয়েছে চীন ও পাকিস্তান

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে আফগান সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে চীন ও পাকিস্তান। গতকাল রবিবার এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানায় তারা।বেইজিংয়ে চলমান পাকিস্তান ও চীনের সপ্তম কৌশলগত সংলাপে এ সিদ্ধান্ত নিয়েছে দেশ দুটি। সংলাপে পাকিস্তান ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা সহ-সভাপতিত্ব করেন।এ সংলাপে দুই দেশের নেতারা দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা, কৌশলগত ও রাজনৈতিক সমন্বয়, প্রতিরক্ষা ও নিরাপত্তা, অর্থনীতি, নিয়ে মতবিনিময় করেছেন।

আরো পড়ুন , ভেনেজুয়েলায় সেনাবাহিনী স্বীকৃতি দিল অন্তবর্তী প্রেসিডেন্টকে

আলোচনায় আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়। উভয় পক্ষ আফগানিস্তানের সন্ত্রাসী সংগঠন ধ্বংস ও নির্মূল করার জন্য দৃশ্যমান ও যাচাইযোগ্য পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়। তারা সম্মত হন, আফগান ভূখণ্ডকে কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর বা অন্যের নিরাপত্তা বিপন্ন করার সুযোগ দেওয়া যাবে না। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় করে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। এ ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বনের প্রতি জোর দিয়েছে দেশ দুটি। যার জন্য অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামো নিশ্চিতে আফগান কর্তৃপক্ষকেও এগিয়ে আসার আহ্বান করেছে। 

বিষয় : নিরাপত্তা পদক্ষেপ পাকিস্তান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

পাকিস্তান-চীনের বৈঠকে আফগান সন্ত্রাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আহ্বান

প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

featured Image

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে আফগান সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে চীন ও পাকিস্তান। গতকাল রবিবার এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানায় তারা।বেইজিংয়ে চলমান পাকিস্তান ও চীনের সপ্তম কৌশলগত সংলাপে এ সিদ্ধান্ত নিয়েছে দেশ দুটি। সংলাপে পাকিস্তান ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা সহ-সভাপতিত্ব করেন।এ সংলাপে দুই দেশের নেতারা দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা, কৌশলগত ও রাজনৈতিক সমন্বয়, প্রতিরক্ষা ও নিরাপত্তা, অর্থনীতি, নিয়ে মতবিনিময় করেছেন।

আরো পড়ুন , ভেনেজুয়েলায় সেনাবাহিনী স্বীকৃতি দিল অন্তবর্তী প্রেসিডেন্টকে

আলোচনায় আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়। উভয় পক্ষ আফগানিস্তানের সন্ত্রাসী সংগঠন ধ্বংস ও নির্মূল করার জন্য দৃশ্যমান ও যাচাইযোগ্য পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়। তারা সম্মত হন, আফগান ভূখণ্ডকে কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর বা অন্যের নিরাপত্তা বিপন্ন করার সুযোগ দেওয়া যাবে না। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় করে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। এ ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বনের প্রতি জোর দিয়েছে দেশ দুটি। যার জন্য অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামো নিশ্চিতে আফগান কর্তৃপক্ষকেও এগিয়ে আসার আহ্বান করেছে। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত