দৈনিক সংবাদ দিগন্ত

পুতিনের বাসভবন লক্ষ্য করে হামলা ট্রাম্পের কঠোর প্রতিক্রিয়া

ট্রাম্পের কঠোর প্রতিক্রিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে ড্রোন হামলার ঘটনায় ‘অত্যন্ত ক্ষুব্ধ’ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলা ‘খুবই সংবেদনশীল সময়ে’  ঘটেছে বলেও মন্তব্য করেছেন তিনি। রাশিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ নভগোরোদে প্রেসিডেন্ট পুতিনের সরকারি বাসভবনে ড্রোন হামলা ঘটে। এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, সোমবার পুতিনের বাসভবন লক্ষ্য করে ৯১টি বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেনীয় বাহিনী। তবে এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবস্থার মাধ্যমে সবগুলো ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই আটকে দেওয়া সম্ভব হয়েছে।

আরো পড়ুন , পুতিনের বাসভবনে ইউক্রেনের ড্রোন হামলা

এই হামলার জন্য ইউক্রেনকে সরাসরি দায়ী করেছেন ল্যাভরভ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান শান্তি সংলাপে নিজেদের অবস্থান মস্কো পুনর্বিবেচনা করবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।এদিকে যখন এই হামলা ঘটে, সে সময় ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ শহরে নিজের ব্যক্তিগত বিলাসবহুল প্রাসাদ মার-আ-লাগোতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৈঠকের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আজ (রুশ স্থানীয় সময়) ভোরে প্রেসিডেন্ট পুতিন আমাকে জানিয়েছেন হামলার এই ঘটনা। এটা খুবই খারাপ হয়েছে এবং আমি অত্যন্ত ক্ষুব্ধ। খুব সংবেদনশীল সময়ে এই হামলা ঘটেছে।

বিষয় : ট্রাম্প যুক্তরাষ্ট্র বাসভবন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

পুতিনের বাসভবন লক্ষ্য করে হামলা ট্রাম্পের কঠোর প্রতিক্রিয়া

প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

featured Image

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে ড্রোন হামলার ঘটনায় ‘অত্যন্ত ক্ষুব্ধ’ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলা ‘খুবই সংবেদনশীল সময়ে’  ঘটেছে বলেও মন্তব্য করেছেন তিনি। রাশিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ নভগোরোদে প্রেসিডেন্ট পুতিনের সরকারি বাসভবনে ড্রোন হামলা ঘটে। এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, সোমবার পুতিনের বাসভবন লক্ষ্য করে ৯১টি বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেনীয় বাহিনী। তবে এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবস্থার মাধ্যমে সবগুলো ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই আটকে দেওয়া সম্ভব হয়েছে।

আরো পড়ুন , পুতিনের বাসভবনে ইউক্রেনের ড্রোন হামলা

এই হামলার জন্য ইউক্রেনকে সরাসরি দায়ী করেছেন ল্যাভরভ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান শান্তি সংলাপে নিজেদের অবস্থান মস্কো পুনর্বিবেচনা করবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।এদিকে যখন এই হামলা ঘটে, সে সময় ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ শহরে নিজের ব্যক্তিগত বিলাসবহুল প্রাসাদ মার-আ-লাগোতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৈঠকের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আজ (রুশ স্থানীয় সময়) ভোরে প্রেসিডেন্ট পুতিন আমাকে জানিয়েছেন হামলার এই ঘটনা। এটা খুবই খারাপ হয়েছে এবং আমি অত্যন্ত ক্ষুব্ধ। খুব সংবেদনশীল সময়ে এই হামলা ঘটেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত