চলতি সপ্তাহেই গঠিত হতে পারে নতুন সরকার। আর নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, তা নিয়ে চলছে জোর আলোচনা। সব দিক বিবেচনায় রাজধানীর মিন্টো রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকেই অগ্রাধিকার দিচ্ছে সরকার। বর্তমানে যমুনায় অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি দায়িত্ব হস্তান্তর করে বাসভবন ছাড়লেই দুই থেকে তিন দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর চাহিদা অনুযায়ী ভবনটি প্রস্তুত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।বিগত সরকারের সময় শেরেবাংলা নগরের ‘গণভবন’ ছিল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন এবং কার্যত ক্ষমতার কেন্দ্রবিন্দু। তবে ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর বিক্ষুব্ধ জনতার হামলায় গণভবনে ব্যাপক ভাঙচুর হয়। পরে অন্তর্বর্তী সরকার ভবনটিকে ‘৩৬ জুলাই জাদুঘর’ হিসেবে রূপান্তর করে। ফলে নতুন প্রধানমন্ত্রীর জন্য বিকল্প বাসভবনের প্রয়োজনীয়তা দেখা দেয়।সরকারি সূত্র বলছে, প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারণে কয়েকটি বিষয় বিশেষভাবে বিবেচনায় রাখা হয়- নিরাপত্তা, পরিবারের সদস্যদের সুরক্ষা,আরো পড়ুন , নতুন সরকারের শপথে অংশ নিতে ১৩ দেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণচলাচলের সুবিধা এবং সাধারণ নাগরিকদের ভোগান্তি এড়ানো। পাশাপাশি বিদেশি অতিথি, মন্ত্রিসভার সদস্য ও গণমাধ্যমের সঙ্গে যোগাযোগের সুবিধাও গুরুত্বপূর্ণ। এসব দিক থেকেই ‘যমুনা’কে উপযুক্ত মনে করা হচ্ছে।নির্বাচিত নতুন সরকারের প্রধানমন্ত্রী-মন্ত্রীরা কোথায় থাকবেন, সে বিষয়ে সুপারিশ করতে গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গঠিত একটি উচ্চপর্যায়ের কমিটি ৭ জুলাই সম্ভাব্য বাসভবন নিয়ে কাজ শুরু করে এবং ২০ জুলাই প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বলা হয়, প্রায় সোয়া তিন একর আয়তনের ‘যমুনা’ এবং হেয়ার রোডের ২৪ ও ২৫ নম্বর বাংলোসমন্বিত পরিকল্পনায় নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে বিবেচিত হতে পারে। বর্তমানে ওই দুই বাংলোয় প্রধান উপদেষ্টার নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অবস্থান করছেন।গণপূর্ত মন্ত্রণালয়ের আবাসন পরিদপ্তরের অতিরিক্ত পরিচালক (উপসচিব) নাহিদ উল মোস্তাক বলেন, নতুন প্রধানমন্ত্রীর বাসভবন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিবের নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নেওয়া হবে। তবে ‘যমুনা’ প্রস্তুত রাখতে বলা হয়েছে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। খুব বেশি পরিবর্তনের প্রয়োজন হবে না বলেও জানান তিনি।