দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

বজ্রপাতের সময় জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসভবনে গ্যাস রাইজারে আগুন

বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাতের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসভবনের গ্যাস রাইজারে আগুন লাগার ঘটনা ঘটেছে।বুধবার দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউয়ে মন্ত্রীর বাড়ির গেইটের সামনে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বৃষ্টির সময় এলাকায় ব্যাপক বজ্রপাত হচ্ছিল। এর মধ্যেই মন্ত্রীর বাসভবনের গেইটের কাছে গ্যাস রাইজারে হঠাৎ আগুনের শিখা দেখা যায়।

আরও  পড়ুন, ফায়ারিং অনুশীলনে আকস্মিক দুর্ঘটনা, দুই সেনাসদস্য নিহত

পরে খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম জানান, দুপুর ১টা ১৫ মিনিটের দিকে মন্ত্রীর বাড়িতে আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।তিনি বলেন, বাড়ির গেইটম্যানের দেওয়া তথ্য অনুযায়ী, বজ্রপাতের পর গ্যাস রাইজারে আগুনের সূত্রপাত হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।ঘটনার পর দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

বিষয় : বাসভবন আগুন জ্বালানিমন্ত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

বজ্রপাতের সময় জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসভবনে গ্যাস রাইজারে আগুন

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাতের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসভবনের গ্যাস রাইজারে আগুন লাগার ঘটনা ঘটেছে।বুধবার দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউয়ে মন্ত্রীর বাড়ির গেইটের সামনে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বৃষ্টির সময় এলাকায় ব্যাপক বজ্রপাত হচ্ছিল। এর মধ্যেই মন্ত্রীর বাসভবনের গেইটের কাছে গ্যাস রাইজারে হঠাৎ আগুনের শিখা দেখা যায়।

আরও  পড়ুন, ফায়ারিং অনুশীলনে আকস্মিক দুর্ঘটনা, দুই সেনাসদস্য নিহত

পরে খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম জানান, দুপুর ১টা ১৫ মিনিটের দিকে মন্ত্রীর বাড়িতে আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।তিনি বলেন, বাড়ির গেইটম্যানের দেওয়া তথ্য অনুযায়ী, বজ্রপাতের পর গ্যাস রাইজারে আগুনের সূত্রপাত হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।ঘটনার পর দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত