চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক সেনা কর্মকর্তা।বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর—আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।আইএসপিআর জানায়, বুধবার হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর নিয়মিত ফিল্ড ফায়ারিং অনুশীলন চলছিল। এ সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের মুহূর্তে আকস্মিক দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হন। গুরুতর আহত হন একজন সেনা কর্মকর্তা।
আরও পড়ুন, ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপ, পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস
ঘটনার পরপরই আহত কর্মকর্তাকে উদ্ধার করে জরুরি চিকিৎসা দেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার গুরুত্ব বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে—সিএমএইচে নেওয়া হয়েছে।এদিকে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত কার্যক্রম শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্তের মাধ্যমে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইএসপিআর।ফায়ারিং অনুশীলনের মতো ঝুঁকিপূর্ণ সামরিক প্রশিক্ষণে এই দুর্ঘটনায় দুই সেনাসদস্যের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংশ্লিষ্ট মহলে।

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন