দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপ, পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস

পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।আবহাওয়া অফিস বলছে, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

আরও পড়ুন, শেখ হাসিনার আপিলের সুযোগ আইন অনুযায়ী নির্ধারিত হবে: আইনমন্ত্রী

আজ বুধবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারি বর্ষণ।বৃহস্পতিবার রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় সামান্য বাড়তে পারে তাপমাত্রা।১১ সেপ্টেম্বর সিলেট ও ময়মনসিংহে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। পরদিন থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে বিভিন্ন বিভাগের দু-এক জায়গায় সীমাবদ্ধ হতে পারে।তবে ১৩ সেপ্টেম্বর দেশের আট বিভাগেই কোথাও কোথাও দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

বিষয় : আবহাওয়া দেশজুড়ে বৃষ্টি- লঘুচাপ সৃষ্টি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপ, পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।আবহাওয়া অফিস বলছে, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

আরও পড়ুন, শেখ হাসিনার আপিলের সুযোগ আইন অনুযায়ী নির্ধারিত হবে: আইনমন্ত্রী

আজ বুধবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারি বর্ষণ।বৃহস্পতিবার রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় সামান্য বাড়তে পারে তাপমাত্রা।১১ সেপ্টেম্বর সিলেট ও ময়মনসিংহে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। পরদিন থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে বিভিন্ন বিভাগের দু-এক জায়গায় সীমাবদ্ধ হতে পারে।তবে ১৩ সেপ্টেম্বর দেশের আট বিভাগেই কোথাও কোথাও দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত