স্টাডি করে প্রতিশ্রুতি দিন’ জ্বালানিমন্ত্রীকে স্পিকারের সতর্কবার্তা
জাতীয় সংসদে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।রোববার সংসদ অধিবেশনে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ নিয়ে এক সম্পূরক প্রশ্নের জবাব দিতে গিয়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়।সংসদ সদস্য রুমিন ফারহানা মন্ত্রীর আগের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, সংসদে তিনি আশ্বাস দিয়েছিলেন যে পহেলা মে’র মধ্যে আশুগঞ্জ ফার্টিলাইজার কারখানায় গ্যাস সংযোগ দেওয়া হবে। কিন্তু নির্ধারিত সময় পার হলেও এখনো সেই সংযোগ দেওয়া হয়নি।আরও পড়ুন, ‘সংসদ আজ খুব কালারফুল : স্পিকারজবাবে জ্বালানিমন্ত্রী বলেন, দেশে গ্যাসের সীমাবদ্ধতা রয়েছে। বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখতে বর্তমানে বিদ্যুৎকেন্দ্রগুলোকে অগ্রাধিকার দিয়ে গ্যাস সরবরাহ করা হচ্ছে। ফলে সার কারখানায় সংযোগ দেওয়া সম্ভব হয়নি।মন্ত্রী আরও জানান, নতুন করে গ্যাস অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে এবং ভবিষ্যতে গ্যাস পাওয়া গেলে আশুগঞ্জ সার কারখানায় সরবরাহ নিশ্চিত করা হবে।তবে মন্ত্রীর বক্তব্যের পর স্পিকার সংসদে দেওয়া তার আগের প্রতিশ্রুতির বিষয়টি স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, সংসদে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে সংশ্লিষ্ট সব বিষয় ভালোভাবে পর্যালোচনা করা উচিত।স্পিকারের এই মন্তব্য সংসদে তাৎক্ষণিকভাবে আলোচনার জন্ম দেয়।