সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফ্লোরিডায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। চলতি বছর এটি হচ্ছে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর পঞ্চম বৈঠক। ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই সফর এমন একটি সময়ে হচ্ছে, যখন ট্রাম্প প্রশাসন ও আঞ্চলিক মধ্যস্থতাকারীরা ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
ডিসেম্বরের মধ্যভাগে ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, নেতানিয়াহু সম্ভবত বড়দিনের ছুটি চলাকালে ফ্লোরিডায় তার সঙ্গে সাক্ষাৎ করবেন। ট্রাম্প বলেন, নেতানিয়াহু আমার সঙ্গে সাক্ষাৎ করতে চান। আমরা এটি আনুষ্ঠানিকভাবে ঠিক করিনি, তবে তিনি আমার সঙ্গে দেখা করতে চান। ইসরায়েলি একটি সংবাদপত্র জানিয়েছে, বৈঠকে ইরান, ইসরায়েল-সিরিয়া নিরাপত্তা চুক্তি আলোচনা, লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সীমানা যুদ্ধ ও গাজার পরবর্তী পর্যায়ের চুক্তিসহ বিভিন্ন আঞ্চলিক বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন, তাইওয়ানে ৭.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠক গাজা শান্তি চুক্তির পরবর্তী ধাপ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। অ্যাক্সিওস ওয়াইট হাউস কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, ট্রাম্প প্রশাসন দ্রুত গাজায় ফিলিস্তিনি টেকনোক্র্যাটিক সরকার ঘোষণা ও আন্তর্জাতিক সেনাবাহিনী মোতায়েন করতে চায়।
বিষয় : ট্রাম্প যুক্তরাষ্ট্র বৈঠক নেতানিয়াহু

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন