শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি সম্পন্ন করে দুপুর ২টা ২৫ মিনিটে তিনি গুলশানের বাসভবনে ফিরেছেন।এদিন সকাল ১০টা ৪০ মিনিটে গুলশানের বাসা থেকে বের হন তারেক রহমান। বেলা ১১টার দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। এ সময় তিনি শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।কবর জিয়ারত শেষে তারেক রহমান সরাসরি আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে যান। দুপুর ১টা ১০ মিনিটে তিনি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা ।
আরো পড়ুন , কুমিল্লা-৩ আসনে মনোনয়নপত্র নিলেন আসিফ মাহমুদ
এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যানসহ প্রয়োজনীয় সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।নির্বাচন কমিশন থেকে বের হয়ে তিনি বনানী কবরস্থানে যান । এরপর তিনি পাশের বনানী সামরিক কবরস্থানে তাঁর শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত ও দোয়া করেন।এসব কর্মসূচিতে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, প্রো-ভিসি মামুন আহমেদসহ দলের কেন্দ্রীয় ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
বিষয় : কর্মসূচি গুলশান তারেক রহমান বাসা

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন