দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

কুমিল্লা-৩ আসনে মনোনয়নপত্র নিলেন আসিফ মাহমুদ

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

কুমিল্লা-৩ (মুরাদনগর) সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র গ্রহণ করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ওই আসন থেকে তিনি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তার কর্মী-সমর্থকরা।শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মুরাদনগর থেকে মনোনয়নপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির মুরাদনগর উপজেলা প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক এবং জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহেব আলী।এনসিপির মুরাদনগর উপজেলা প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক বলেন, আসিফ মাহমুদ আমাদের কাছে তার জাতীয় পরিচয়পত্র পাঠিয়েছেন। 

আরো পড়ুন ,নির্বাচন নিয়ে উদ্বেগ কেটে গেছে রাজনৈতিক ষড়যন্ত্র থেমে নেই : ফখরুল

সেই অনুযায়ী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আমরা আশাবাদী, আসিফ মাহমুদ মুরাদনগর থেকেই নির্বাচন করবেন। এ লক্ষ্যে আমাদের একাধিক অভ্যন্তরীণ বৈঠক হয়েছে। পাশাপাশি কোনো দলের সঙ্গে জোট হবে কি না, সে বিষয়টিও আমরা নজরে রাখছি। মুরাদনগরের আপামর জনসাধারণ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে এই আসন থেকে নির্বাচনে দেখতে চায়। তাই উপজেলা এনসিপির পক্ষ থেকেও তাকে অনুরোধ জানানো হয়েছে। এখন কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে কী সিদ্ধান্ত হয়, সেটিই দেখার বিষয়।

বিষয় : প্রস্তুতি মনোনয়নপত্র আসিফ মাহমুদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

কুমিল্লা-৩ আসনে মনোনয়নপত্র নিলেন আসিফ মাহমুদ

প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

featured Image

কুমিল্লা-৩ (মুরাদনগর) সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র গ্রহণ করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ওই আসন থেকে তিনি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তার কর্মী-সমর্থকরা।শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মুরাদনগর থেকে মনোনয়নপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির মুরাদনগর উপজেলা প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক এবং জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহেব আলী।এনসিপির মুরাদনগর উপজেলা প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক বলেন, আসিফ মাহমুদ আমাদের কাছে তার জাতীয় পরিচয়পত্র পাঠিয়েছেন। 

আরো পড়ুন ,নির্বাচন নিয়ে উদ্বেগ কেটে গেছে রাজনৈতিক ষড়যন্ত্র থেমে নেই : ফখরুল

সেই অনুযায়ী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আমরা আশাবাদী, আসিফ মাহমুদ মুরাদনগর থেকেই নির্বাচন করবেন। এ লক্ষ্যে আমাদের একাধিক অভ্যন্তরীণ বৈঠক হয়েছে। পাশাপাশি কোনো দলের সঙ্গে জোট হবে কি না, সে বিষয়টিও আমরা নজরে রাখছি। মুরাদনগরের আপামর জনসাধারণ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে এই আসন থেকে নির্বাচনে দেখতে চায়। তাই উপজেলা এনসিপির পক্ষ থেকেও তাকে অনুরোধ জানানো হয়েছে। এখন কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে কী সিদ্ধান্ত হয়, সেটিই দেখার বিষয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত