দৈনিক সংবাদ দিগন্ত

ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার ওপর নৌ অবরোধ

ভেনেজুয়েলার বিরুদ্ধে ‘সম্পূর্ণ ও সর্বাত্মক নৌ অবরোধ’ আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প দাবি করেছেন ভেনেজুয়েলার সরকার সম্পদ চুরি, সন্ত্রাসবাদ, মাদক পাচার ও মানবপাচারের সঙ্গে জড়িত। তাই দেশটিকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবেও চিহ্নিত করেছে মার্কিন প্রেসিডেন্ট।

এসকল কারণ দেখিয়ে ভেনেজুয়েলায় যাওয়া ও ভেনেজুয়েলা থেকে আসা সব নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী ট্যাংকারের ওপর সম্পূর্ণ অবরোধের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, এই ঘোষণার পরপরই এক বিবৃতির মাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানায় ভেনেজুয়েলা সরকার। বিবৃতিতে ট্রাম্পের ঘোষণাকে ‘বিকৃত ও জঘন্য হুমকি’ হিসেবে আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ভেনেজুয়েলা। এছাড়া, বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “মার্কিন প্রেসিডেন্ট সম্পূর্ণ অযৌক্তিকভাবে ভেনেজুয়েলার ওপর তথাকথিত নৌ অবরোধ আরোপ করতে চান, যার লক্ষ্য আমাদের মাতৃভূমির সম্পদ লুট করা।”

আরও পড়ুন, গাজায় ধ্বংসস্তূপে একই পরিবারের ৩০ জনের মৃতদেহ উদ্ধার

এর আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, মার্কিন প্রশাসনের সাম্প্রতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিরোধ গড়ে উঠবে। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ভেনেজুয়েলার অপরিশোধিত তেল বহনকারী একটি ট্যাংকার জোরপূর্বক দখল করেছে। এ ঘটনাকে তিনি ‘ডাকাতি ও তেল লুণ্ঠন’ বলে অভিহিত করেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বাহিনী ভেনেজুয়েলার উপকূলের কাছে ‘স্কিপার’ নামের একটি তেলবাহী ট্যাংকার জব্দ করে এবং সেটিকে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে নিয়ে গিয়ে তেলের কার্গো খালাস করেছে।

বিষয় : ট্রাম্প অবরোধ ভেনেজুয়েলা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার ওপর নৌ অবরোধ

প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫

featured Image

ভেনেজুয়েলার বিরুদ্ধে ‘সম্পূর্ণ ও সর্বাত্মক নৌ অবরোধ’ আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প দাবি করেছেন ভেনেজুয়েলার সরকার সম্পদ চুরি, সন্ত্রাসবাদ, মাদক পাচার ও মানবপাচারের সঙ্গে জড়িত। তাই দেশটিকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবেও চিহ্নিত করেছে মার্কিন প্রেসিডেন্ট।

এসকল কারণ দেখিয়ে ভেনেজুয়েলায় যাওয়া ও ভেনেজুয়েলা থেকে আসা সব নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী ট্যাংকারের ওপর সম্পূর্ণ অবরোধের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, এই ঘোষণার পরপরই এক বিবৃতির মাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানায় ভেনেজুয়েলা সরকার। বিবৃতিতে ট্রাম্পের ঘোষণাকে ‘বিকৃত ও জঘন্য হুমকি’ হিসেবে আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ভেনেজুয়েলা। এছাড়া, বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “মার্কিন প্রেসিডেন্ট সম্পূর্ণ অযৌক্তিকভাবে ভেনেজুয়েলার ওপর তথাকথিত নৌ অবরোধ আরোপ করতে চান, যার লক্ষ্য আমাদের মাতৃভূমির সম্পদ লুট করা।”

আরও পড়ুন, গাজায় ধ্বংসস্তূপে একই পরিবারের ৩০ জনের মৃতদেহ উদ্ধার

এর আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, মার্কিন প্রশাসনের সাম্প্রতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিরোধ গড়ে উঠবে। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ভেনেজুয়েলার অপরিশোধিত তেল বহনকারী একটি ট্যাংকার জোরপূর্বক দখল করেছে। এ ঘটনাকে তিনি ‘ডাকাতি ও তেল লুণ্ঠন’ বলে অভিহিত করেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বাহিনী ভেনেজুয়েলার উপকূলের কাছে ‘স্কিপার’ নামের একটি তেলবাহী ট্যাংকার জব্দ করে এবং সেটিকে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে নিয়ে গিয়ে তেলের কার্গো খালাস করেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত