দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬

টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার, ফিরবে নব্বই দশকের ব্যান্ড সংগীতের সেই উন্মাদনা

মাটি খননের সময় সন্ধান পাওয়া গেল ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দুটি লোহার বাক্স

কসবায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও একজন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

রাউজানে মোটরসাইকেল আরোহীর গুলিতে সাবেক যুবদল নেতা নিহত

মোটরসাইকেল আরোহীর গুলিতে সাবেক যুবদল নেতা নিহত

চট্টগ্রামের রাউজান উপজেলায় জানে আলম সিকদার (৪৮) নামের যুবদলের এক সাবেক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে পূর্ব গুজরা ইউনিয়নের নিজ বাসার প্রায় ২০০ মিটার দূরে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা তাকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত পৌনে ৮টার দিকে জানে আলম পাশের অলিমিয়াহাট বাজার থেকে ইটের রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন। বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে পৌঁছালে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির শব্দ শুনে আশপাশের বাসিন্দারা ছুটে এসে দেখেন, একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে করে পালিয়ে যাচ্ছে। পরে তারা বুকে ও শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা জানে আলমকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মোটরসাইকেলের পেছনে বসা একজন খুব কাছে গিয়ে তাকে পরপর দুই রাউন্ড গুলি করে। এরপর দ্রুত পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ার কয়েক মিনিট পরই তার মৃত্যু হয়। জানে আলম রাউজান উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সদস্য ছিলেন। স্থানীয় রাজনীতির কয়েকটি ঘটনার পর তিনি কিছুদিন ধরে তেমন সক্রিয় ছিলেন না বলে জানান দলটির একাধিক নেতা। পরিবার বলছে, তার কোনো শত্রুতা ছিল না। হঠাৎ কেন তাকে টার্গেট করা হলো, তা তারা বুঝতে পারছেন না।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমদ বলেন, জানে আলম তার একই বাড়ির বাসিন্দা। মোটরসাইকেল আরোহীরা তাকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এতে জানে আলমের বুকে ও শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। তিনি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন বলেও জানান ফিরোজ আহমদ। তবে কী কারণে তাকে গুলি করা হয়েছে, সে বিষয়ে তিনি কোনো ধারণা দিতে পারেননি।

আরো পড়ুন, মিথ্যা মামলায় ১৭ বছরের জুলাই যোদ্ধা সুরভী কারাগারে

রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, ‘আমি ঘটনাস্থলে এসেছি। নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে রয়েছেন। হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়। মোটরসাইকেলের অংশ নেওয়া তিনজনকে শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। স্থানীয়রা জানান, জানে আলম ৫ আগস্টের আগে বাড়িছাড়া ছিলেন। ক্ষমতা পরিবর্তনের পর তিনি বাড়িতে ফেরেন। এরপর পশ্চিম গুজরা ইউনিয়নের ইসলামাবাদ এলাকার এক প্রবাসীর বাড়িতে হামলা ও চাঁদাবাজির মামলায় জানে আলম সিকদার গ্রেপ্তার হন। দীর্ঘদিন জেল খেটে তিনি সম্প্রতি মুক্তি পান।

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে যশোরের মণিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে রানা প্রতাপ বৈরাগী (৩৮) নামে এক যুবক খুন হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কপালিয়া বাজারে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা রানা প্রতাপের মাথায় কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে গেছে। ঘটনাস্থলে সাতটি গুলির খোসা পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

বিষয় : হত্যা চট্টগ্রাম দুর্বৃত্তরা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

রাউজানে মোটরসাইকেল আরোহীর গুলিতে সাবেক যুবদল নেতা নিহত

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x