চট্টগ্রামের সন্দ্বীপে এক স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।রবিবার রাত ১০টার দিকে উপজেলার মগধরা ইউনিয়নের পেলিশ্যার এলাকায় এ ঘটনা ঘটে।আহত ব্যক্তির নাম হাফেজ আহমেদ সজীব, তিনি ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা চালানো হয়।পথে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।আরো পড়ুন , এনসিপি নেত্রী মিতুর মাসিক আয় মাত্র ২৫ হাজার টাকাপরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় একাধিক আঘাত রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অবস্থা আশঙ্কাজনক।আহত সজীব অভিযোগ করে বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাকে আগে থেকেই হুমকি দেওয়া হচ্ছিল।তিনি হামলাকারীদের মধ্যে আকবর ও আলভি নামে দুজনকে শনাক্ত করার কথা জানান।এ ঘটনায় জামায়াত নেতারা দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।