বরিশালের মেহেন্দীগঞ্জে অটোরিকশা থামিয়ে কবির বেপারী নামে ৫৫ বছর বয়সী এক কৃষককে নামিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর মরদেহ পাশের একটি ডোবায় ফেলে পালিয়ে যায় হামলাকারীরা।শনিবার বিকেল পৌনে ৪টার দিকে মেহেন্দীগঞ্জ উপজেলার ভাষানচর ইউনিয়নের গাজীরহাট এলাকায় এ ঘটনা ঘটে।নিহত কবির বেপারী মুলাদী উপজেলার কাজীরচর ইউনিয়নের দক্ষিণ বাহাদুরপুর গ্রামের হাসমত আলী বেপারীর ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে অটোরিকশায় করে যাচ্ছিলেন কবির বেপারী। গাজীরহাট এলাকায় পৌঁছালে বোরকা পরা কয়েকজন ব্যক্তি অটোরিকশাটির গতিরোধ করে।এরপর কবির বেপারীকে টেনেহিঁচড়ে অটোরিকশা থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। একপর্যায়ে হামলাকারীরা তার মৃত্যু নিশ্চিত করে মরদেহ পাশের একটি ডোবায় ফেলে দেয়।
আরও পড়ুন, মাদারগঞ্জে স্কুলে গিয়ে নিখোঁজ শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার, আটক ২
ঘটনার পর হামলাকারীরা ঘটনাস্থলে বোরকা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা ডোবায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।নিহতের স্বজন ও স্থানীয় ইউপি সদস্য আবু হানিফ সরদারের দাবি, পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে কবির বেপারীকে হত্যা করা হয়েছে।তবে হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
বিষয় : কুপিয়ে হত্যা কৃষক দুর্বৃত্তরা

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন