দৈনিক সংবাদ দিগন্ত

সন্দ্বীপে জামায়াত নেতাকে কুপিয়ে জখম, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

জামায়াতে ইসলামীর নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা

চট্টগ্রামের সন্দ্বীপে এক স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।রবিবার রাত ১০টার দিকে উপজেলার মগধরা ইউনিয়নের পেলিশ্যার এলাকায় এ ঘটনা ঘটে।আহত ব্যক্তির নাম হাফেজ আহমেদ সজীব, তিনি ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা চালানো হয়।পথে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।

আরো পড়ুন , এনসিপি নেত্রী মিতুর মাসিক আয় মাত্র ২৫ হাজার টাকা

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় একাধিক আঘাত রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অবস্থা আশঙ্কাজনক।আহত সজীব অভিযোগ করে বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাকে আগে থেকেই হুমকি দেওয়া হচ্ছিল।তিনি হামলাকারীদের মধ্যে আকবর ও আলভি নামে দুজনকে শনাক্ত করার কথা জানান।এ ঘটনায় জামায়াত নেতারা দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : দুর্বৃত্তরা জামায়াত নেতা কুপিয়ে জখম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৩ জুলাই ২০২৬

সন্দ্বীপে জামায়াত নেতাকে কুপিয়ে জখম, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

চট্টগ্রামের সন্দ্বীপে এক স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।রবিবার রাত ১০টার দিকে উপজেলার মগধরা ইউনিয়নের পেলিশ্যার এলাকায় এ ঘটনা ঘটে।আহত ব্যক্তির নাম হাফেজ আহমেদ সজীব, তিনি ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা চালানো হয়।পথে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।

আরো পড়ুন , এনসিপি নেত্রী মিতুর মাসিক আয় মাত্র ২৫ হাজার টাকা

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় একাধিক আঘাত রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অবস্থা আশঙ্কাজনক।আহত সজীব অভিযোগ করে বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাকে আগে থেকেই হুমকি দেওয়া হচ্ছিল।তিনি হামলাকারীদের মধ্যে আকবর ও আলভি নামে দুজনকে শনাক্ত করার কথা জানান।এ ঘটনায় জামায়াত নেতারা দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত