দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

দেশে ও বিদেশে নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, দেশে ও বিদেশে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশে নিরাপত্তা দিতে পারছেন না এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বিদেশে বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে মাদারীপুরের শকুনি লেকপাড়ের মুক্তমঞ্চে জেলা এনসিপি আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম।বর্তমান সরকারের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। কিন্তু গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে সরকার নিরাপত্তা দিতে পারছে না বলে অভিযোগ করেন তিনি।নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশের জনগণ এখন কোথায় যাবে? গণঅভ্যুত্থান-পরবর্তী নির্বাচনের মাধ্যমে আসা সরকার যদি ব্যর্থ হয়, তাহলে জনগণের প্রত্যাশা পূরণ হবে কীভাবে?” তাঁর দাবি, সরকার ইতিমধ্যে ব্যর্থতার পরিচয় দিয়েছে।

আরও  পড়ুন, জুলাই হত্যার বিচার নিয়ে প্রশ্ন এনসিপির

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে তিনি ড. মুহাম্মদ ইউনূসের অধীনে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে তাঁর ব্যক্তিগত অর্জন থাকলেও বিদেশে বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তিনি ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক।যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন চুক্তির প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এত চুক্তি করার পরও সেখানে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার শিকার হতে হয়েছে বলে তিনি মনে করেন। এ ঘটনাকে পররাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা হিসেবে উল্লেখ করে এর দায় তাঁকে নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।মাদারীপুর জেলা এনসিপির আহ্বায়ক মনিরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে নাগরিক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। এ ছাড়া দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশ নেন।

বিষয় : নিরাপত্তা বিরোধীদলীয় সরকার ব্যর্থ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

দেশে ও বিদেশে নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x