দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের সংকট ও দাম বৃদ্ধি নিয়ে অপারেটরদের সঙ্গে বৈঠকে বসছে সরকার। বুধবার (১৪ অক্টোবর) সকালে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং এলপিজি অপারেটরদের প্রতিনিধিরা অংশ নেবেন। সংকটের বর্তমান পরিস্থিতি, সরবরাহ ব্যবস্থা এবং বাজারদর নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।এদিকে, সাত দফা দাবিতে বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। এ ঘোষণাকে কেন্দ্র করে কোথাও কোথাও সিলিন্ডার কেনার চাপ বেড়েছে।
আরও পড়ুন, বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রী শোক
এর প্রভাব পড়েছে বাজারদামেও।রাজধানীর কয়েকটি এলাকায় ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডার সরকার নির্ধারিত ১ হাজার ৮৩৭ টাকা দামের পরিবর্তে ৩৫০ থেকে ৪০০ টাকা বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তারা।রান্নার কাজে এলপিজির ওপর নির্ভরশীল পরিবারগুলোর জন্য সরবরাহ সংকট ও অতিরিক্ত দামে সিলিন্ডার কেনা বাড়তি চাপ তৈরি করেছে। এ পরিস্থিতিতে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা, নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করা এবং ব্যবসায়ীদের দাবিগুলো পর্যালোচনা করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।সরকার ও অপারেটরদের বৈঠকের সিদ্ধান্তের ওপর এলপিজি সরবরাহ ও বাজার পরিস্থিতির পরবর্তী অবস্থা অনেকটাই নির্ভর করছে।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন