দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সাজেকে পর্যটক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

পর্যটক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

খাগড়াছড়ি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে পর্যটন কার্যক্রম স্বাভাবিক করা এবং প্রশাসনের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় খাগড়াছড়ি মুক্তমঞ্চে পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সাজেকের পর্যটনশিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ী, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এ সময় বক্তারা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত সাজেকের পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার দাবি জানান। বক্তারা বলেন, সাজেক ভ্যালি পার্বত্য চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সাজেকে ভ্রমণ করেন। পর্যটনকেন্দ্রটি বন্ধ থাকায় পর্যটকদের ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও পর্যটননির্ভর মানুষের জীবিকায় নেতিবাচক প্রভাব পড়ছে। তাঁরা আরও বলেন, সাজেকের পর্যটনশিল্পের সঙ্গে রিসোর্ট, কটেজ, রেস্তোরাঁ, পরিবহনসহ বিভিন্ন খাতের অসংখ্য মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। পর্যটন কার্যক্রম দীর্ঘদিন বন্ধ থাকলে এসব খাতের ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়বেন। তাই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।এর আগে গত ১১ অক্টোবর সকাল ৬টা থেকে সাজেক কারবারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির ডাকে সাজেক-দীঘিনালা সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়। 

আরও  পড়ুন, টঙ্গীতে ওষুধ কারখানার চতুর্থ তলায় অগ্নিকাণ্ড ,নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট

সাজেক থেকে জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু লারমা পক্ষের সদস্যদের সরিয়ে দেওয়ার দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। অবরোধের কারণে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হয়। এতে সাজেকগামী পর্যটকবাহী যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়। সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির এক নেতার ভাষ্য অনুযায়ী, অবরোধের কারণে পর্যটকবাহী যান চলাচল ব্যাহত হয়েছে। এতে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির আশঙ্কায় রয়েছেন। এ পরিস্থিতিতে গত ১১ অক্টোবর রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে রাঙামাটি জেলা প্রশাসন। একই সঙ্গে পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের এ সিদ্ধান্তের পর সাজেকের পর্যটন কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক করে পর্যটনকেন্দ্রটি দ্রুত খুলে দেওয়া হলে স্থানীয় অর্থনীতি ও পর্যটন খাতের ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে। মানববন্ধন থেকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখা, পর্যটন ব্যবসায়ীদের ক্ষতি বিবেচনায় নেওয়া এবং দ্রুত পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। কর্মসূচি শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদানের মাধ্যমে সাজেকে পর্যটন কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানান আয়োজকেরা।

বিষয় : মানববন্ধন নিরাপত্তা নিশ্চিত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সাজেকে পর্যটক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x