দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

গাজীপুর ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা অনিয়ম

ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা অনিয়ম

গাজীপুরে বারবার সতর্কবার্তা প্রদান ও জরিমানা করার পরও বিনা লাইসেন্সে প্রতিষ্ঠান পরিচালনা এবং মানহীন রিপোর্ট প্রদানের অভিযোগ অব্যাহত রাখায় ‘গাজীপুর ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার’ সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।রোববার (১১ অক্টোবর ২০২৬) গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাশফিকুর রহমান আবরার এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সিয়াম মোর্শেদের সমন্বয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

আরও  পড়ুন, দিগন্তজুড়ে সবুজের সমারোহ, সাতক্ষীরায় আমনের বাম্পার ফলনে ঋণমুক্তির স্বপ্ন কৃষকের

অভিযানকালে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিনা লাইসেন্সে কার্যক্রম পরিচালনা ও মানহীন রিপোর্ট প্রদানের অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি সিলগালা করার পাশাপাশি ৮ হাজার টাকা জরিমানা আদায়ের ব্যবস্থা গ্রহণ করেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এর আগেও প্রতিষ্ঠানটিকে একাধিকবার সতর্ক করা হয়েছিল এবং জরিমানা করা হয়েছিল। কিন্তু এরপরও অনিয়ম অব্যাহত থাকায় শেষ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত এ পদক্ষেপ গ্রহণ করেন।স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে লাইসেন্সবিহীন কার্যক্রম ও মানহীন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রিপোর্ট প্রদান জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ ধরনের অনিয়ম প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি বলে মনে করছেন সচেতন মহল।

বিষয় : অভিযোগ সেন্টার সিলগালা অভিযোগ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

গাজীপুর ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা অনিয়ম

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

গাজীপুরে বারবার সতর্কবার্তা প্রদান ও জরিমানা করার পরও বিনা লাইসেন্সে প্রতিষ্ঠান পরিচালনা এবং মানহীন রিপোর্ট প্রদানের অভিযোগ অব্যাহত রাখায় ‘গাজীপুর ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার’ সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।রোববার (১১ অক্টোবর ২০২৬) গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাশফিকুর রহমান আবরার এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সিয়াম মোর্শেদের সমন্বয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

আরও  পড়ুন, দিগন্তজুড়ে সবুজের সমারোহ, সাতক্ষীরায় আমনের বাম্পার ফলনে ঋণমুক্তির স্বপ্ন কৃষকের

অভিযানকালে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিনা লাইসেন্সে কার্যক্রম পরিচালনা ও মানহীন রিপোর্ট প্রদানের অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি সিলগালা করার পাশাপাশি ৮ হাজার টাকা জরিমানা আদায়ের ব্যবস্থা গ্রহণ করেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এর আগেও প্রতিষ্ঠানটিকে একাধিকবার সতর্ক করা হয়েছিল এবং জরিমানা করা হয়েছিল। কিন্তু এরপরও অনিয়ম অব্যাহত থাকায় শেষ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত এ পদক্ষেপ গ্রহণ করেন।স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে লাইসেন্সবিহীন কার্যক্রম ও মানহীন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রিপোর্ট প্রদান জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ ধরনের অনিয়ম প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি বলে মনে করছেন সচেতন মহল।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x