দৈনিক সংবাদ দিগন্ত

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছেলে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন। বাবার মৃত্যুর খবর জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে আবেগঘন পোস্ট দেন তানভীর আহমেদ রবিন। তিনি লেখেন, ‘আমার আব্বু আর নেই। সে তার রবের কাছে চলে গিয়েছেন।’ একই সঙ্গে তিনি বাবার জন্য সবার কাছে দোয়া কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তার বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করার প্রার্থনা জানান। 

আরোও পড়ুন,১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্র গেলেন চরমোনাই পীর

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সালাহউদ্দিন আহমেদের নামাজে জানাজা মঙ্গলবার বাদ জোহর রাজধানীর শ্যামপুর-কদমতলীর লাল মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে তার পরিবার, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।

বিষয় : বিএনপি মৃত্যু সালাহউদ্দিন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছেলে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন। বাবার মৃত্যুর খবর জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে আবেগঘন পোস্ট দেন তানভীর আহমেদ রবিন। তিনি লেখেন, ‘আমার আব্বু আর নেই। সে তার রবের কাছে চলে গিয়েছেন।’ একই সঙ্গে তিনি বাবার জন্য সবার কাছে দোয়া কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তার বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করার প্রার্থনা জানান। 

আরোও পড়ুন,১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্র গেলেন চরমোনাই পীর

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সালাহউদ্দিন আহমেদের নামাজে জানাজা মঙ্গলবার বাদ জোহর রাজধানীর শ্যামপুর-কদমতলীর লাল মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে তার পরিবার, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু
0:00 0:00
1.0x