দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

মেক্সিকোতে জরুরি অবতরণকালে ছোট বিমান বিধ্বস্ত, ৭ জন নিহত

মেক্সিকোতে জরুরি অবতরণকালে ছোট বিমান বিধ্বস্ত

মেক্সিকোর মধ্যাঞ্চলে জরুরি অবতরণের চেষ্টা করার সময় একটি ছোট বেসরকারি বিমান বিধ্বস্ত হয়। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বিমানটিতে আটজন যাত্রী ও দুইজন ক্রু সদস্য ছিলেন। এটি প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় শহর আকাপুলকো থেকে উড্ডয়ন করে মাঝপথে যান্ত্রিক সমস্যায় পড়ে।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, পাইলট একটি ফুটবল মাঠে জরুরি অবতরণের চেষ্টা করেন। তবে অবতরণের সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচ্যুত হয়ে একটি গুদামঘরে আঘাত হানে। এতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছায়, তবে কয়েকজন যাত্রীকে আর বাঁচানো সম্ভব হয়নি। 

আরও পড়ুন, জাতীয় পতাকা হাতে ৫৪ জন প্যারাট্রুপারের স্কাইডাইভে নতুন বিশ্বরেকর্ড

বিমানটি দ্রুত নিচে নেমে আসার মুহূর্ত দেখানো দুর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণ এবং বিমানে থাকা ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত শুরু করা হয়েছে।

বিষয় : দুর্ঘটনা মেক্সিকো বিমান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মেক্সিকোতে জরুরি অবতরণকালে ছোট বিমান বিধ্বস্ত, ৭ জন নিহত

প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

featured Image

মেক্সিকোর মধ্যাঞ্চলে জরুরি অবতরণের চেষ্টা করার সময় একটি ছোট বেসরকারি বিমান বিধ্বস্ত হয়। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বিমানটিতে আটজন যাত্রী ও দুইজন ক্রু সদস্য ছিলেন। এটি প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় শহর আকাপুলকো থেকে উড্ডয়ন করে মাঝপথে যান্ত্রিক সমস্যায় পড়ে।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, পাইলট একটি ফুটবল মাঠে জরুরি অবতরণের চেষ্টা করেন। তবে অবতরণের সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচ্যুত হয়ে একটি গুদামঘরে আঘাত হানে। এতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছায়, তবে কয়েকজন যাত্রীকে আর বাঁচানো সম্ভব হয়নি। 

আরও পড়ুন, জাতীয় পতাকা হাতে ৫৪ জন প্যারাট্রুপারের স্কাইডাইভে নতুন বিশ্বরেকর্ড

বিমানটি দ্রুত নিচে নেমে আসার মুহূর্ত দেখানো দুর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণ এবং বিমানে থাকা ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত শুরু করা হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত