দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমিরের সৌজন্য বৈঠক

সৌজন্য সাক্ষাৎ চীনের রাষ্ট্রদূত ও জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এ সময় চীনা রাষ্ট্রদূতের সঙ্গে দেশটির দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন (ডিসিএম) ড. লিউ ইউইন, পলিটিক্যাল ডিরেক্টর ঝাং জিং, রু কি (রাকি) এবং নাফিসা (লিয়াং শুইন) উপস্থিত ছিলেন।বৈঠকে চীনা রাষ্ট্রদূত ও জামায়াতের আমির দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

আরো পড়ুন , নির্বাচনী মাহফিলে বিতর্কিত মন্তব্য ভাইরাল জামায়াত প্রার্থীর বক্তব্য

 চীন ও বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্ব দুই দেশের জনগণের কল্যাণ, উন্নয়ন সহযোগিতা, পারস্পরিক বাণিজ্য এবং সংস্কৃতি বিনিময়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বলেও তারা উল্লেখ করেন। ভবিষ্যতে এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।বৈঠকে জামায়াতের আমিরের সঙ্গে আরও উপস্থিত ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার এবং মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বিশিষ্ট শিক্ষাবিদ প্রকৌশলী ড. যুবায়ের আহমেদ, উন্নয়ন টিম লিড দেওয়ান আলমগীর এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

বিষয় : জামায়াত রাষ্ট্রদূত বৈঠক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমিরের সৌজন্য বৈঠক

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এ সময় চীনা রাষ্ট্রদূতের সঙ্গে দেশটির দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন (ডিসিএম) ড. লিউ ইউইন, পলিটিক্যাল ডিরেক্টর ঝাং জিং, রু কি (রাকি) এবং নাফিসা (লিয়াং শুইন) উপস্থিত ছিলেন।বৈঠকে চীনা রাষ্ট্রদূত ও জামায়াতের আমির দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

আরো পড়ুন , নির্বাচনী মাহফিলে বিতর্কিত মন্তব্য ভাইরাল জামায়াত প্রার্থীর বক্তব্য

 চীন ও বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্ব দুই দেশের জনগণের কল্যাণ, উন্নয়ন সহযোগিতা, পারস্পরিক বাণিজ্য এবং সংস্কৃতি বিনিময়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বলেও তারা উল্লেখ করেন। ভবিষ্যতে এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।বৈঠকে জামায়াতের আমিরের সঙ্গে আরও উপস্থিত ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার এবং মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বিশিষ্ট শিক্ষাবিদ প্রকৌশলী ড. যুবায়ের আহমেদ, উন্নয়ন টিম লিড দেওয়ান আলমগীর এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত