দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

নির্বাচনী মাহফিলে বিতর্কিত মন্তব্য ভাইরাল জামায়াত প্রার্থীর বক্তব্য

জামায়াত মনোনীত প্রার্থী বক্তব্য ভাইরাল

যারা দাঁড়িপাল্লার পক্ষে থাকবে না তাদের কোরআনের মাহফিল শোনার কোনো দরকার নেই বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির মো. মিজানুর রহমান। সম্প্রতি উপজেলার কায়েমপুর ইউনিয়নের স্বরুপপুর, কাশিনাথপুর আব্দুল মজিদ হাফিজিয়া ও দাখিল মাদরাসার উন্নয়নকল্পে আয়োজিত মসজিদের ইসলামী মাহফিলে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।তার এমন একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল ওই ভিডিওতে জামায়াত নেতা মিজানুর রহমানকে বলতে শোনা যায়, ‘যারা দাঁড়িপাল্লার পক্ষে থাকবে না তাদের কোরআনের মাহফিল শোনার কোনো দরকার নাই।কোরআন আর আল্লাহর আইনকে প্রতিষ্ঠার জন্য সবাই দাঁড়িপাল্লার পক্ষে থাকবেন।’

আরো পড়ুন , নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে পদক্ষেপে ব্যর্থ সরকার : ফখরুল

তার এই বক্তব্য ভাইরাল হওয়ার পর নেটিজনদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। তবে জামায়াত নেতা মিজানুর রহমান তার বক্তব্যের বিষয়ে বলেন, ‘আমি মাস দুয়েক আগে ওই মাহফিলে বক্তব্য দিয়েছি। তবে ভিডিওতে যেভাবে এসেছে আমি সেভাবে বলি নাই। আমি বলেছি সবাইকে কোরআনের পথে আসা বাঞ্ছনীয়।’এ ঘটনা নিয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘জামায়াতে ইসলামী বরাবরই ধর্মকে ব্যবহার করে, যেহেতু দলটির নামের সঙ্গে ইসলাম, সেহেতু তারা ইসলামকে ব্যবহার করে। যারা দ্বিনী আলেম তারা এ জন্যই জামায়াত ইসলামকে পছন্দ করে না। তারা মওদুদীবাদ কায়েম করতে চায়।’

বিষয় : মাহফিল বক্তব্য ভাইরাল মাহফিল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নির্বাচনী মাহফিলে বিতর্কিত মন্তব্য ভাইরাল জামায়াত প্রার্থীর বক্তব্য

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image

যারা দাঁড়িপাল্লার পক্ষে থাকবে না তাদের কোরআনের মাহফিল শোনার কোনো দরকার নেই বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির মো. মিজানুর রহমান। সম্প্রতি উপজেলার কায়েমপুর ইউনিয়নের স্বরুপপুর, কাশিনাথপুর আব্দুল মজিদ হাফিজিয়া ও দাখিল মাদরাসার উন্নয়নকল্পে আয়োজিত মসজিদের ইসলামী মাহফিলে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।তার এমন একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল ওই ভিডিওতে জামায়াত নেতা মিজানুর রহমানকে বলতে শোনা যায়, ‘যারা দাঁড়িপাল্লার পক্ষে থাকবে না তাদের কোরআনের মাহফিল শোনার কোনো দরকার নাই।কোরআন আর আল্লাহর আইনকে প্রতিষ্ঠার জন্য সবাই দাঁড়িপাল্লার পক্ষে থাকবেন।’

আরো পড়ুন , নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে পদক্ষেপে ব্যর্থ সরকার : ফখরুল

তার এই বক্তব্য ভাইরাল হওয়ার পর নেটিজনদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। তবে জামায়াত নেতা মিজানুর রহমান তার বক্তব্যের বিষয়ে বলেন, ‘আমি মাস দুয়েক আগে ওই মাহফিলে বক্তব্য দিয়েছি। তবে ভিডিওতে যেভাবে এসেছে আমি সেভাবে বলি নাই। আমি বলেছি সবাইকে কোরআনের পথে আসা বাঞ্ছনীয়।’এ ঘটনা নিয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘জামায়াতে ইসলামী বরাবরই ধর্মকে ব্যবহার করে, যেহেতু দলটির নামের সঙ্গে ইসলাম, সেহেতু তারা ইসলামকে ব্যবহার করে। যারা দ্বিনী আলেম তারা এ জন্যই জামায়াত ইসলামকে পছন্দ করে না। তারা মওদুদীবাদ কায়েম করতে চায়।’

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত