দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

সোনারগাঁয়ে প্রশাসন-জনপ্রতিনিধিদের সম্মিলিত অংশগ্রহণে মহান বিজয় দিবস উদযাপন

প্রশাসন-জনপ্রতিনিধিদের সম্মিলিত অংশগ্রহণে মহান বিজয় দিবস উদযাপন

৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র‍্যালি ও শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এতে সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।উপজেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত। আলোচনায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, বীর শহীদদের আত্মত্যাগ এবং স্বাধীনতার চেতনা ধারণ ও লালনের গুরুত্ব তুলে ধরেন।

আরও পড়ুন, পলাশবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান ও ফাইরুস তাসনিম, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, উপজেলা প্রকৌশলী আলমগীর চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, কৃষি কর্মকর্তা আবু সাইদ তারেক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিজুল ইসলাম সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এছাড়া প্রশাসন ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে মহান বিজয় দিবসের চেতনা তুলে ধরা হয়। দিবসটি উপলক্ষে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে আনসার ও ভিডিপি সদস্যসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সোনারগাঁবাসী মহান বিজয় দিবসটি গভীর শ্রদ্ধা, আবেগ ও গৌরবের সঙ্গে উদযাপন করে।

বিষয় : নারায়ণগঞ্জ বিজয় সোনারগাঁয়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

সোনারগাঁয়ে প্রশাসন-জনপ্রতিনিধিদের সম্মিলিত অংশগ্রহণে মহান বিজয় দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫

featured Image

৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র‍্যালি ও শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এতে সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।উপজেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত। আলোচনায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, বীর শহীদদের আত্মত্যাগ এবং স্বাধীনতার চেতনা ধারণ ও লালনের গুরুত্ব তুলে ধরেন।

আরও পড়ুন, পলাশবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান ও ফাইরুস তাসনিম, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, উপজেলা প্রকৌশলী আলমগীর চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, কৃষি কর্মকর্তা আবু সাইদ তারেক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিজুল ইসলাম সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এছাড়া প্রশাসন ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে মহান বিজয় দিবসের চেতনা তুলে ধরা হয়। দিবসটি উপলক্ষে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে আনসার ও ভিডিপি সদস্যসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সোনারগাঁবাসী মহান বিজয় দিবসটি গভীর শ্রদ্ধা, আবেগ ও গৌরবের সঙ্গে উদযাপন করে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত