দৈনিক সংবাদ দিগন্ত

সোনারগাঁয়ে এনসিপির উদ্যোগে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ও ব্যাপক জনসংযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতৃত্বে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণমিছিল ও জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ। কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।মিছিলটি মোগরাপাড়া চৌরাস্তা থেকে শুরু হয়ে ঢাকাুচট্টগ্রাম মহাসড়কসহ আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নারায়ণগঞ্জ-৩ আসনে জনগণের মতামত উপেক্ষা করে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে প্রার্থী ছিনতাই করা হয়েছে। সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জবাসীর প্রত্যাশাকে উপেক্ষা করে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূঁইয়াকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার গভীর চক্রান্ত হয়েছে বলে তারা দাবি করেন। আরও পড়ুন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে মেলান্দহে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভাতাই আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান তারা।নেতারা আরও বলেন, দাঁড়িপাল্লা এখন শুধু একটি রাজনৈতিক দলের প্রতীক নয়, এটি সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে। আগামী নির্বাচনে জনগণের রায় বিপুল ভোটে দাঁড়িপাল্লার পক্ষেই যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সোনারগাঁয়ে এনসিপির উদ্যোগে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ও ব্যাপক জনসংযোগ