আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট, পরিবহন ব্যবস্থা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা প্রদান করেন।আরও পড়ুন, গলাচিপায় ‘শেখ হাসিনার সালাম’ স্লোগান দিয়ে লিফলেট ছড়িয়ে উধাও ৪ যুবকসভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আ ফ মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সিফাত উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক নাঈমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসানসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। জেলা প্রশাসক বলেন, কোরবানির পশুবাহী যানবাহনে কোনো ধরনের চাঁদাবাজি কিংবা হয়রানি বরদাশত করা হবে না। পশু পরিবহনে বাধা সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরও পড়ুন, সিলেটে ভাতের থালা হাতে হকারদের অভিনব বিক্ষোভএকই সঙ্গে ঈদকে কেন্দ্র করে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকাতে বাজার মনিটরিং জোরদার থাকবে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে এবং নিরাপদে বাড়ি ফিরতে পারে, সে লক্ষ্যে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে প্রশাসন সতর্ক অবস্থানে থাকবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে।আরও পড়ুন, চট্টগ্রামে অপরাধীদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা এসপি মাসুদ আলমেরসভায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণ, বাজার তদারকি এবং পশুর বর্জ্য দ্রুত অপসারণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। এছাড়া অনলাইন ভূমি সেবা সম্পর্কে জনগণের সচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশ দেন জেলা প্রশাসক।সভাপতির বক্তব্যে তিনি বলেন, জেলার সার্বিক উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করতে সরকারি সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ঈদের সময় জনদুর্ভোগ কমাতে প্রশাসন মাঠপর্যায়ে সক্রিয় থাকবে এবং কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।