দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার, ফিরবে নব্বই দশকের ব্যান্ড সংগীতের সেই উন্মাদনা

মাটি খননের সময় সন্ধান পাওয়া গেল ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দুটি লোহার বাক্স

কসবায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও একজন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

নারায়ণগঞ্জ-১ আসনে প্রার্থী মোস্তাফিজুর ভূইয়া দিপু জয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ধানের শীষ মার্কায় বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ৬৫ হাজার ১৩২ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টায় ভোট গণনা শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম জয় উপজেলা অডিটোরিয়ামে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন ।

১২৯টি ভোটকেন্দ্রে দিপু ভূঁইয়ার প্রাপ্ত ভোট সংখ্যা ১ লক্ষ ৫৫ হাজার ৪২১টি। অন্যদিকে তার নিকটততম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা সবকটি কেন্দ্রে মোট ভোট পেয়েছেন ৯০ হাজার ২৮৯টি। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৮ হাজার ৮২৯ জন।

এ দুই প্রার্থীর পাশাপাশি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আরও ৫জন। ইসলামী আন্দোলন বাংলাদেশের ইমদাদুল্লাহ হাসেমী হাতপাখা মার্কায় পেয়েছেন ৭ হাজার ১৩৭ ভোট, গণ অধিকার পরিষদের ওয়াসিম উদ্দিন ট্রাক মার্কায় পেয়েছেন ২০৮ ভোট, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মনিরুজ্জামান কাস্তে মার্কায় পেয়েছেন ২৫৮ ভোট, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর রেহান আফজাল আপেল মার্কায় পেয়েছেন ২০০২ ভোট। স্বতন্ত্র প্রার্থী মোঃ দুলাল হোসেন জাহাজ মার্কায় পেয়েছেন ৪৫৬ ভোট।

আরও পড়ুন, মামলার কারণে তিন আসনের ফল স্থগিত

সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসন কঠোর অবস্থানে ছিল। মোট বৈধ ভোটের প্রায় ৬১ শতাংশই পেয়েছেন বিএনপির মুস্তাফিজুর রহমান ভূঁইয়া। জামায়াতে ইসলামীর প্রার্থী পেয়েছেন প্রায় ৩৫ শতাংশ ভোট। তবে এ দুই প্রধান দল ছাড়া নির্বাচনে অংশ নেওয়া অন্য ৫ প্রার্থীই তাদের জামানত হারিয়েছেন।

ফল ঘোষণার পর বিএনপির স্থানীয় নেতাকর্মীরা রূপগঞ্জের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল বের করেন। বিজয়ী প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিষয় : রূপগঞ্জ নারায়ণগঞ্জ মোস্তাফিজুর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জ-১ আসনে প্রার্থী মোস্তাফিজুর ভূইয়া দিপু জয়ী

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x