দৈনিক সংবাদ দিগন্ত

যুক্তরাষ্ট্রের আদালতে নিজেকে নির্দোষ দাবি করছেন মাদুরো

নিকোলা মাদুরো যুক্তরাষ্ট্রের আদালতে মাদক-সন্ত্রাসবাদ মামলায় নিজেকে নির্দোষ দাবি করে বিচারককে বলেছেন, আমি আমার দেশের প্রেসিডেন্ট। আমাকে ধরে নিয়ে আসা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ম্যানহাটনের আদালতে তাদের হাজির করা হয়। এর আগে, গত শনিবার ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউইয়র্কে নিয়ে যায় যুক্তরাষ্ট্র।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও আদালতে মাদক সম্পর্কিত অভিযোগ থেকে নিজেকে নির্দোষ দাবি করেছেন। মাদুরোর মামলার বিচারক অ্যালভিন হেলারস্টাইন তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো পড়ে শোনানোর পর তার বক্তব্য জানতে চান। তখন মাদুরো বলেন, আমি নির্দোষ। এখানে যে অভিযোগগুলোর কথা বলা হয়েছে, সেগুলোর কোনোটি আমি করিনি। 

আরও পড়ুন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা

এদিকে, মাদুরোর আইনজীবী জানিয়েছেন, বর্তমানে তার মক্কেল (মাদুরো) জামিনে মুক্তির জন্য আবেদন করছেন না; তবে ভবিষ্যতে এ বিষয়ে আবেদন করতে পারেন। মার্কিন একাধিক গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে। আলজাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, শুনানি নিয়ে আদালত আগামী ১৭ মার্চ মাদুরোর পরবর্তী হাজিরার দিন ধার্য করেন। বিচারক অ্যালভিন হেলারস্টাইন এ নির্দেশ দিয়েছেন।  

বিষয় : মাদুরো দাবি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রের আদালতে নিজেকে নির্দোষ দাবি করছেন মাদুরো

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image

নিকোলা মাদুরো যুক্তরাষ্ট্রের আদালতে মাদক-সন্ত্রাসবাদ মামলায় নিজেকে নির্দোষ দাবি করে বিচারককে বলেছেন, আমি আমার দেশের প্রেসিডেন্ট। আমাকে ধরে নিয়ে আসা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ম্যানহাটনের আদালতে তাদের হাজির করা হয়। এর আগে, গত শনিবার ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউইয়র্কে নিয়ে যায় যুক্তরাষ্ট্র।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও আদালতে মাদক সম্পর্কিত অভিযোগ থেকে নিজেকে নির্দোষ দাবি করেছেন। মাদুরোর মামলার বিচারক অ্যালভিন হেলারস্টাইন তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো পড়ে শোনানোর পর তার বক্তব্য জানতে চান। তখন মাদুরো বলেন, আমি নির্দোষ। এখানে যে অভিযোগগুলোর কথা বলা হয়েছে, সেগুলোর কোনোটি আমি করিনি। 

আরও পড়ুন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা

এদিকে, মাদুরোর আইনজীবী জানিয়েছেন, বর্তমানে তার মক্কেল (মাদুরো) জামিনে মুক্তির জন্য আবেদন করছেন না; তবে ভবিষ্যতে এ বিষয়ে আবেদন করতে পারেন। মার্কিন একাধিক গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে। আলজাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, শুনানি নিয়ে আদালত আগামী ১৭ মার্চ মাদুরোর পরবর্তী হাজিরার দিন ধার্য করেন। বিচারক অ্যালভিন হেলারস্টাইন এ নির্দেশ দিয়েছেন।  

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত