দৈনিক সংবাদ দিগন্ত

তাহসিফ সাউরির মৃত্যু ঘিরে সামাজিক মাধ্যমে নানা দাবি, নিশ্চিত নয় পুলিশ

রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে উদ্ধার করা বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহের পরিচয় তাঁর পকেটে থাকা আইফোনের সূত্রে শনাক্ত করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে সমকালকে এ তথ্য জানান নৌ পুলিশের ঢাকা রিজিয়নের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে যায়। পরে নদে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় মরদেহটির পরনে সাদা পাজামা ও কালো জামা, হাতে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। ওই ফোনের সূত্র ধরেই তাঁর পরিচয় শনাক্ত করা হয়। নৌ পুলিশ জানায়, নিহত তাহসিফ সাউরির বয়স আনুমানিক ২৮ বছর। আরও পড়ুন,বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা জোরদারের আলোচনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীতাঁর বাবার নাম কে এম এনায়েতুর। তিনি রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের ১৪/বি নম্বর সড়কের বাসিন্দা। তাঁর এক আত্মীয়কে খবর দেওয়া হয়েছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, তাৎক্ষণিকভাবে তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এদিকে, তাহসিফ সাউরির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনার দেশত্যাগের মুহূর্তের যে ভিডিও ছড়িয়ে পড়েছিল, সেটি তিনি ধারণ করেছিলেন। তবে নৌ পুলিশের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এ দাবির সত্যতা নিশ্চিত করেননি। পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে।

তাহসিফ সাউরির মৃত্যু ঘিরে সামাজিক মাধ্যমে নানা দাবি, নিশ্চিত নয় পুলিশ