দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৯ মে ২০২৬

পত্নীতলা থানার মাদক বিরোধী অভিযানে অবৈধ মাদকদ্রব্য সেবন করায় চারজন আটক

ধামইরহাটে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, পুলিশি অভিযানে গ্রেপ্তার প্রধান অভিযুক্ত

মেরামতের এক সপ্তাহ না পেরোতেই সড়ক ধস, ফুলবাড়ীর নাওডাঙ্গায় চরম ভোগান্তিতে জনসাধারণ

ভাটারার নূরেরচালায় মাদক ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উন্মোচন

বগুড়া সদর থানা পুলিশের অভিযানে মাদক কারবারী বেদনা বেগমসহ ১৬ জন গ্রেফতার

খুলনায় ভ্যানচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার, হত্যার তদন্তে পুলিশ

কালিয়াকৈরে মাদকের অভিযোগে উত্তেজনা, মোটরসাইকেলে আগুন ও বাড়িতে ভাঙচুর

ফরিদপুরে অটোরিকশা ও অটোটেম্পো (মাহিন্দ্র) ড্রাইভার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ফরিদপুর  জেলা অটোরিক্সা ও অটোটেম্পো (মাহিন্দ্র) ড্রাইভার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বর্তমান কমিটি বিলুপ্ত করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে সোচ্চার হন শ্রমিক নেতারা।

আজ শুক্রবার সকাল ১০টায় শহরের সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত সভায় ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি শামচু মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর সদর- ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রশিদ বাচ্চু,মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ  ও মহানগর বিএনপির ১২ নম্বর ওয়ার্ড সভাপতি মো. ইসমাইল হোসেন লাবলু। 

আরও পড়ুন, ছাতকে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, এমপিসহ অর্ধশতাধিক আহত

সভায় প্রধান বক্তা ছিলেন জাতীয় শ্রমিক দল ফরিদপুর জেলা শাখার সভাপতি মুজাফফর আলী মুসা। সভায় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতারা বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সাধারণ শ্রমিকদের মতামত উপেক্ষা করে বর্তমান কমিটি সংগঠন পরিচালনা করছে। তাদের দাবি, বিগত সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিদের প্রভাবের কারণে সংগঠনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং প্রকৃত শ্রমিকরা নানা ক্ষেত্রে বঞ্চিত হচ্ছেন। শ্রমিকদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের পরিবর্তে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তোলেন বক্তারা।

আরও পড়ুন, গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

শ্রমিক নেতা শাওন আহম্মেদ বাবু বলেন, অটোরিক্সা ও অটোটেম্পো চালকরা প্রতিদিন নানা ধরনের হয়রানি, চাঁদাবাজি ও প্রশাসনিক জটিলতার শিকার হচ্ছেন। কিন্তু বর্তমান কমিটি শ্রমিকদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। তাই সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দ্রুত বর্তমান কমিটি বিলুপ্ত করে সকল শ্রমিকের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে হবে।

আরও পড়ুন, রাতের আঁধারে মরিচক্ষেত তছনছ, পথে বসার শঙ্কায় কৃষক

সভায় সাধারণ শ্রমিকদের পক্ষ থেকে সংগঠন সংস্কার ও নির্বাচনের দাবিতে ৬ দফা প্রস্তাব উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— দ্রুত নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনের তফসিল ঘোষণা, ইউনিয়নের আয়-ব্যয়ের হিসাব অডিট, হালনাগাদ ভোটার তালিকা প্রণয়ন, নিরপেক্ষ নির্বাচন কমিশনার নিয়োগ, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্তদের অযোগ্য ঘোষণা এবং শ্রমিকবান্ধব নতুন গঠনতন্ত্র প্রণয়ন। সভায় জেলার বিভিন্ন এলাকা থেকে আগত অটোরিকশা ও অটোটেম্পো চালকরা অংশ নেন। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের স্বচ্ছতা নিশ্চিত এবং দ্রুত নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। 

বিষয় : সভা দাবি ফরিদপুর অটোরিকশা অটোটেম্পো

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৫ জুলাই ২০২৬

ফরিদপুরে অটোরিকশা ও অটোটেম্পো (মাহিন্দ্র) ড্রাইভার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত