দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৯ মে ২০২৬

রাতের আঁধারে মরিচক্ষেত তছনছ, পথে বসার শঙ্কায় কৃষক

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গভীর রাতে এক কৃষকের স্বপ্নের মরিচক্ষেত নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে মাথায় হাত পড়েছে ক্ষতিগ্রস্ত কৃষকের। ঘটনাটি ঘটেছে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাঘবের উমেদপুর গ্রামে।

আরও পড়ুন, পাবনায় চুরির অভিযোগে নির্যাতনের পর কিশোরীর আত্মহত্যা

ক্ষতিগ্রস্ত কৃষক ইমাম হোসেন খোকন জানান, প্রায় আড়াই মাস আগে তিনি ১৪ শতক জমিতে বগুড়া থেকে আনা বিদেশি হাইব্রিড উচ্চ ফলনশীল মরিচের আবাদ করেন। ভালো ফলনের আশায় তিনি জমিতে নিয়মিত পরিচর্যা করেন এবং ইতোমধ্যে প্রায় ২৮ হাজার টাকা ব্যয় করেন। আর মাত্র এক সপ্তাহ পর মরিচ বাজারজাত করার পরিকল্পনাও ছিল তার।

আরও পড়ুন, গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

শুক্রবার সকালে জমিতে গিয়ে তিনি দেখতে পান, কে বা কারা রাতের আঁধারে মরিচগাছগুলোর ওপরের অংশ ভেঙে পুরো ক্ষেত নষ্ট করে ফেলেছে। এ দৃশ্য দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। কৃষক ইমাম হোসেন খোকন বলেন, আগের কয়েকটি ফসলে লোকসান হয়েছিল। তাই অনেক আশা নিয়ে এবার মরিচের আবাদ করেছিলাম। কিন্তু কে বা কারা এমন ক্ষতি করল বুঝতে পারছি না। এখন আমি দিশেহারা হয়ে পড়েছি।”

আরও পড়ুন, ছাতকে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, এমপিসহ অর্ধশতাধিক আহত

স্থানীয়দের ভাষ্য, পরিকল্পিতভাবেই ক্ষেতটি নষ্ট করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, এটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা। কৃষকের এমন ক্ষতি কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারি প্রণোদনার আওতায় আনার চেষ্টা করা হবে।” কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : কিশোরগঞ্জ কৃষক মরিচক্ষেত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

রাতের আঁধারে মরিচক্ষেত তছনছ, পথে বসার শঙ্কায় কৃষক

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গভীর রাতে এক কৃষকের স্বপ্নের মরিচক্ষেত নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে মাথায় হাত পড়েছে ক্ষতিগ্রস্ত কৃষকের। ঘটনাটি ঘটেছে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাঘবের উমেদপুর গ্রামে।

আরও পড়ুন, পাবনায় চুরির অভিযোগে নির্যাতনের পর কিশোরীর আত্মহত্যা

ক্ষতিগ্রস্ত কৃষক ইমাম হোসেন খোকন জানান, প্রায় আড়াই মাস আগে তিনি ১৪ শতক জমিতে বগুড়া থেকে আনা বিদেশি হাইব্রিড উচ্চ ফলনশীল মরিচের আবাদ করেন। ভালো ফলনের আশায় তিনি জমিতে নিয়মিত পরিচর্যা করেন এবং ইতোমধ্যে প্রায় ২৮ হাজার টাকা ব্যয় করেন। আর মাত্র এক সপ্তাহ পর মরিচ বাজারজাত করার পরিকল্পনাও ছিল তার।

আরও পড়ুন, গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

শুক্রবার সকালে জমিতে গিয়ে তিনি দেখতে পান, কে বা কারা রাতের আঁধারে মরিচগাছগুলোর ওপরের অংশ ভেঙে পুরো ক্ষেত নষ্ট করে ফেলেছে। এ দৃশ্য দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। কৃষক ইমাম হোসেন খোকন বলেন, আগের কয়েকটি ফসলে লোকসান হয়েছিল। তাই অনেক আশা নিয়ে এবার মরিচের আবাদ করেছিলাম। কিন্তু কে বা কারা এমন ক্ষতি করল বুঝতে পারছি না। এখন আমি দিশেহারা হয়ে পড়েছি।”

আরও পড়ুন, ছাতকে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, এমপিসহ অর্ধশতাধিক আহত

স্থানীয়দের ভাষ্য, পরিকল্পিতভাবেই ক্ষেতটি নষ্ট করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, এটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা। কৃষকের এমন ক্ষতি কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারি প্রণোদনার আওতায় আনার চেষ্টা করা হবে।” কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত