দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৯ মে ২০২৬

পাবনায় চুরির অভিযোগে নির্যাতনের পর কিশোরীর আত্মহত্যা

চুরির অপবাদে খুঁটিতে বেঁধে নির্যাতনের শিকার কিশোরী

পাবনার চাটমোহরে চুরির অপবাদে খুঁটিতে বেঁধে নির্যাতনের শিকার হয়ে অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে শ্রাবন্তী খাতুন নামে ১৪ বছরের এক কিশোরী। শুক্রবার বিকেলে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর গ্রামে ঘটে মর্মান্তিক এ ঘটনা।নিহত শ্রাবন্তী স্থানীয় দিনমজুর আলতাব হোসেনের মেয়ে। ঘটনার পর অভিযুক্ত হান্নান মোল্লাকে আটক করেছে পুলিশ।পরিবার ও স্থানীয় সূত্র জানায়, প্রায় এক বছর ধরে প্রতিবেশী হান্নান মোল্লার বাড়িতে গৃহকর্মীর কাজ করত শ্রাবন্তী। শুক্রবার সকালে ঘর থেকে ১২০ টাকা হারানোর ঘটনায় তাকে সন্দেহ করা হয়। অভিযোগ রয়েছে, 

আরও পড়ুন , রংপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার

এরপর হান্নান মোল্লা ও তার স্ত্রী রুবিয়া খাতুন শ্রাবন্তীকে মারধর করেন এবং বারান্দার খুঁটিতে বেঁধে নির্যাতন চালান।স্থানীয়রা মোবাইলে সেই ঘটনার ভিডিও ধারণ করেন। পরে অপমান সহ্য করতে না পেরে বাড়ি ফিরে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয় শ্রাবন্তী।খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত হান্নান মোল্লাকে আটক করে থানায় নিয়ে যায়। তবে অভিযুক্তের স্ত্রীকে আটক না করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।চাটমোহর থানার ওসি গোলাম মোস্তফা জানিয়েছেন, ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্তের ভিত্তিতে অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন, দক্ষিণ পাটপট্টিতে চোরের তাণ্ডব, ক্ষতিগ্রস্ত সাংবাদিকের ফ্যাক্টরি

বিষয় : আত্মহত্যা নির্যাতন কিশোরী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

পাবনায় চুরির অভিযোগে নির্যাতনের পর কিশোরীর আত্মহত্যা

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

পাবনার চাটমোহরে চুরির অপবাদে খুঁটিতে বেঁধে নির্যাতনের শিকার হয়ে অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে শ্রাবন্তী খাতুন নামে ১৪ বছরের এক কিশোরী। শুক্রবার বিকেলে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর গ্রামে ঘটে মর্মান্তিক এ ঘটনা।নিহত শ্রাবন্তী স্থানীয় দিনমজুর আলতাব হোসেনের মেয়ে। ঘটনার পর অভিযুক্ত হান্নান মোল্লাকে আটক করেছে পুলিশ।পরিবার ও স্থানীয় সূত্র জানায়, প্রায় এক বছর ধরে প্রতিবেশী হান্নান মোল্লার বাড়িতে গৃহকর্মীর কাজ করত শ্রাবন্তী। শুক্রবার সকালে ঘর থেকে ১২০ টাকা হারানোর ঘটনায় তাকে সন্দেহ করা হয়। অভিযোগ রয়েছে, 

আরও পড়ুন , রংপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার

এরপর হান্নান মোল্লা ও তার স্ত্রী রুবিয়া খাতুন শ্রাবন্তীকে মারধর করেন এবং বারান্দার খুঁটিতে বেঁধে নির্যাতন চালান।স্থানীয়রা মোবাইলে সেই ঘটনার ভিডিও ধারণ করেন। পরে অপমান সহ্য করতে না পেরে বাড়ি ফিরে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয় শ্রাবন্তী।খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত হান্নান মোল্লাকে আটক করে থানায় নিয়ে যায়। তবে অভিযুক্তের স্ত্রীকে আটক না করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।চাটমোহর থানার ওসি গোলাম মোস্তফা জানিয়েছেন, ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্তের ভিত্তিতে অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন, দক্ষিণ পাটপট্টিতে চোরের তাণ্ডব, ক্ষতিগ্রস্ত সাংবাদিকের ফ্যাক্টরি

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত