নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীর তীরে জীবাশ্ম জ্বালানিনির্ভর প্রকল্পের প্রভাব ও পরিবেশগত ন্যায্য অধিকার রক্ষার দাবিতে প্রান্তিক মানুষের অংশগ্রহণে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) বেলা ১১টায় মেঘনা ঘাটে আয়োজিত এ গণশুনানিতে নদীপাড়ের কৃষক, জেলে ও স্থানীয় বাসিন্দারা তাঁদের দীর্ঘদিনের ভোগান্তি ও উদ্বেগের কথা তুলে ধরেন। গণশুনানিতে অংশ নেওয়া কৃষকেরা বলেন, শিল্পকারখানার বর্জ্য ও দূষণের কারণে কৃষিজমির উর্বরতা দিন দিন কমে যাচ্ছে। দূষিত সেচের পানির প্রভাবে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে অনেক কৃষক জীবিকা হারিয়ে পেশা পরিবর্তনে বাধ্য হচ্ছেন।
জেলেরা অভিযোগ করেন, নদীতে তেল, কয়লার ছাই ও বিভিন্ন শিল্পবর্জ্য মিশে যাওয়ায় মাছের প্রজননক্ষেত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাছের উৎপাদন কমে যাওয়ায় দিনের পর দিন জাল ফেলেও অনেক সময় খালি হাতে ফিরতে হচ্ছে, যা তাঁদের জীবন-জীবিকাকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। স্থানীয় বাসিন্দারা জানান, দূষিত পানি ব্যবহারের কারণে শিশু, নারী ও বৃদ্ধসহ নানা বয়সী মানুষ চর্মরোগ, শ্বাসকষ্ট ও পেটের রোগে আক্রান্ত হচ্ছেন। চিকিৎসা ব্যয় বহন করতে না পেরে অনেক পরিবার চরম দুর্ভোগে পড়ছে। তাঁদের অভিযোগ, উন্নয়নের নামে জীবাশ্ম জ্বালানিনির্ভর প্রকল্প বাস্তবায়ন হলেও প্রান্তিক মানুষের ক্ষতির বিষয়টি যথাযথ গুরুত্ব পাচ্ছে না।জেটনেট বিডি ও পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত এ গণশুনানিতে সভাপতিত্ব করেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি সোনারগাঁ উপজেলা কমিটির সভাপতি মোঃ ফজলুল হক ভূইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব মীযানুর রহমান।
আরও পড়ুন, ফতুল্লায় ডিবির অভিযানে ৪৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার
প্রধান আলোচকের বক্তব্যে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন বলেন, জীবাশ্ম জ্বালানিনির্ভর উন্নয়ন প্রকৃতি ও মানুষের জীবনের জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করছে। প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার উপেক্ষা করে কোনো উন্নয়নই টেকসই হতে পারে না বলে তিনি মন্তব্য করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোঃ সাদেক ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোঃ রিপন ভূইয়া, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সিনিয়র সহসভাপতি মোঃ মনির হোসেন, মওলানা আবু কাউসার বংবং ও মাওলানা ইব্রাহিম।গণশুনানি শেষে অংশগ্রহণকারীরা জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাব কমাতে কার্যকর উদ্যোগ গ্রহণ, নদী ও পরিবেশ রক্ষায় বিদ্যমান আইন কঠোরভাবে প্রয়োগ এবং নীতিনির্ধারণী পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর মতামত অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান।
বিষয় : সোনারগাঁ নারায়ণগঞ্জ গণশুনানি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন