দৈনিক সংবাদ দিগন্ত

ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা নাকচ করলেন না ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।সাক্ষাৎকারে ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, আমি এটা নাকচ করছি না। তিনি জানান, ভেনেজুয়েলার জলসীমার কাছাকাছি আরও তেলবাহী ট্যাংকার জব্দ করা হবে।

যুদ্ধের সম্ভাবনা নিয়ে প্রশ্নের মুখে ট্রাম্প প্রথমে সরাসরি উত্তর দেননি। তবে একাধিকবার জানতে চাইলে তিনি বলেন, আমি এ নিয়ে কথা বলি না। এরপরও নিশ্চিত করেন যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এবং আরও ট্যাংকার জব্দ হবে। সময়সূচি জানতে চাইলে ট্রাম্প বলেন, এটা নির্ভর করে। তারা যদি এভাবে বোকামি করে চলতে থাকে, তাহলে তারা আমাদের কোনো একটি বন্দরে নোঙর করবে। মাদুরোকে ক্ষমতাচ্যুত করা তার লক্ষ্য কি না, এমন প্রশ্নেও ট্রাম্প সরাসরি উত্তর দেননি। তিনি বলেন, তিনি জানেন আমি কী চাই, সবার চেয়ে ভালো তিনিই জানেন।

ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধ সম্ভাবনা নাকচ না করা প্রসঙ্গে পর্যবেক্ষকেরা বলছেন, বিষয়টি তাৎপর্যপূর্ণ। কারণ দীর্ঘদিন ধরেই রিপাবলিকান পার্টির যুদ্ধপ্রবণ অংশ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেছেন ট্রাম্প। নির্বাচনের প্রচারণায় যুক্তরাষ্ট্রকে বিদেশি সংঘাত থেকে দূরে রাখার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। নির্বাচনে জয়ের পর দেওয়া ভাষণে ট্রাম্প বলেছিলেন, নতুন করে যুদ্ধ শুরু করবেন না বরং যুদ্ধ থামাবেন।

এর আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় যাতায়াতকারী নিষেধাজ্ঞার আওতাধীন তেলবাহী ট্যাংকারগুলোর বিরুদ্ধে অবরোধ আরোপের নির্দেশ দেয়। এতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ বাড়ানো হচ্ছে। এছাড়া ভেনেজুয়েলার কাছাকাছি এলাকা থেকে আটক করা একটি তেলবাহী ট্যাংকারও জব্দ করেছে যুক্তরাষ্ট্র। উত্তেজনা শুরুর পর থেকে এখন পর্যন্ত মার্কিন সামরিক বাহিনী ভেনেজুয়েলার উপকূলে ২৮টি নৌযানে হামলা চালিয়েছে। এসব হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছেন।

বিষয় : ট্রাম্প ভেনেজুয়েলা যুদ্ধ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা নাকচ করলেন না ট্রাম্প

প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫

featured Image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।সাক্ষাৎকারে ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, আমি এটা নাকচ করছি না। তিনি জানান, ভেনেজুয়েলার জলসীমার কাছাকাছি আরও তেলবাহী ট্যাংকার জব্দ করা হবে।

যুদ্ধের সম্ভাবনা নিয়ে প্রশ্নের মুখে ট্রাম্প প্রথমে সরাসরি উত্তর দেননি। তবে একাধিকবার জানতে চাইলে তিনি বলেন, আমি এ নিয়ে কথা বলি না। এরপরও নিশ্চিত করেন যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এবং আরও ট্যাংকার জব্দ হবে। সময়সূচি জানতে চাইলে ট্রাম্প বলেন, এটা নির্ভর করে। তারা যদি এভাবে বোকামি করে চলতে থাকে, তাহলে তারা আমাদের কোনো একটি বন্দরে নোঙর করবে। মাদুরোকে ক্ষমতাচ্যুত করা তার লক্ষ্য কি না, এমন প্রশ্নেও ট্রাম্প সরাসরি উত্তর দেননি। তিনি বলেন, তিনি জানেন আমি কী চাই, সবার চেয়ে ভালো তিনিই জানেন।

ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধ সম্ভাবনা নাকচ না করা প্রসঙ্গে পর্যবেক্ষকেরা বলছেন, বিষয়টি তাৎপর্যপূর্ণ। কারণ দীর্ঘদিন ধরেই রিপাবলিকান পার্টির যুদ্ধপ্রবণ অংশ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেছেন ট্রাম্প। নির্বাচনের প্রচারণায় যুক্তরাষ্ট্রকে বিদেশি সংঘাত থেকে দূরে রাখার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। নির্বাচনে জয়ের পর দেওয়া ভাষণে ট্রাম্প বলেছিলেন, নতুন করে যুদ্ধ শুরু করবেন না বরং যুদ্ধ থামাবেন।

এর আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় যাতায়াতকারী নিষেধাজ্ঞার আওতাধীন তেলবাহী ট্যাংকারগুলোর বিরুদ্ধে অবরোধ আরোপের নির্দেশ দেয়। এতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ বাড়ানো হচ্ছে। এছাড়া ভেনেজুয়েলার কাছাকাছি এলাকা থেকে আটক করা একটি তেলবাহী ট্যাংকারও জব্দ করেছে যুক্তরাষ্ট্র। উত্তেজনা শুরুর পর থেকে এখন পর্যন্ত মার্কিন সামরিক বাহিনী ভেনেজুয়েলার উপকূলে ২৮টি নৌযানে হামলা চালিয়েছে। এসব হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত