দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৪ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের বাসার সামনে থেকে দুজনকে আটক

রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসার সামনে থেকে একটি বেসরকারি কোম্পানির নিরাপত্তাকর্মীসহ দুজনকে আটক করেছে পুলিশ। রোববার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন নিরাপত্তাকর্মী মো. রুহুল আমিন ও ওমর ফারুক। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, রুহুল আমিন একটি বেসরকারি কোম্পানির নিরাপত্তাকর্মী। তিনি তারেক রহমানের বাসভবনের সামনে দাঁড়িয়ে ছবি তুলছিলেন। ছবি তোলার কারণ জানতে চাইলে তিনি কিছু বলতে পারেননি। এছাড়া ওমর ফারুক নামের আরেক ব্যক্তিকে আটকের পর তার দেহ তল্লাশি করে গাঁজা পাওয়া গেছে।

আরও পড়ুন, নির্বাচনের প্রস্তুতিতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কমিটির প্রথম সভা

দুজনকে আদালতে তোলা হয়েছে বলে জানান ওসি মো. রাকিবুল ইসলাম।১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটানোর পর গত ২৫ ডিসেম্বর দেশে ফিরে গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাড়িতে ওঠেন তারেক রহমান। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সূত্রে বাড়িটি পেয়েছেন তিনি। জিয়াউর রহমান ১৯৮১ সালে নিহত হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভা সর্বসম্মত সিদ্ধান্তে খালেদা জিয়াকে বাড়িটি বরাদ্দ দিয়েছিল।

বিষয় : আটক গুলশান চেয়ারম্যান তারেক রহমান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

তারেক রহমানের বাসার সামনে থেকে দুজনকে আটক

প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

featured Image

রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসার সামনে থেকে একটি বেসরকারি কোম্পানির নিরাপত্তাকর্মীসহ দুজনকে আটক করেছে পুলিশ। রোববার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন নিরাপত্তাকর্মী মো. রুহুল আমিন ও ওমর ফারুক। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, রুহুল আমিন একটি বেসরকারি কোম্পানির নিরাপত্তাকর্মী। তিনি তারেক রহমানের বাসভবনের সামনে দাঁড়িয়ে ছবি তুলছিলেন। ছবি তোলার কারণ জানতে চাইলে তিনি কিছু বলতে পারেননি। এছাড়া ওমর ফারুক নামের আরেক ব্যক্তিকে আটকের পর তার দেহ তল্লাশি করে গাঁজা পাওয়া গেছে।

আরও পড়ুন, নির্বাচনের প্রস্তুতিতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কমিটির প্রথম সভা

দুজনকে আদালতে তোলা হয়েছে বলে জানান ওসি মো. রাকিবুল ইসলাম।১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটানোর পর গত ২৫ ডিসেম্বর দেশে ফিরে গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাড়িতে ওঠেন তারেক রহমান। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সূত্রে বাড়িটি পেয়েছেন তিনি। জিয়াউর রহমান ১৯৮১ সালে নিহত হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভা সর্বসম্মত সিদ্ধান্তে খালেদা জিয়াকে বাড়িটি বরাদ্দ দিয়েছিল।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত