দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

ঝিনাইদহে ৪ টি আসনে ২৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, ৪ জন প্রার্থী মনোনয়নপত্র বাতিল

ঝিনাইদহে ৪ টি আসনে ২৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

ঝিনাইদহে ৪টি সংসদীয় আসনে ২৩জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে ২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও ৪জন প্রার্থী মনোনয়নপত্র বাতিল ঘোষনা করা হয়েছে। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝিনাইদহের ৪টি আসনে ২৭জন মনোনয়নপত্র দাখিল করেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ বলেন, ‘কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাচাই সম্পন্ন করা হয়েছে। 

আরও পড়ুন, কিশোরগঞ্জে ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল

এছাড়া যেকোন নির্বাচনী সহিংসতা রোধে জেলাজুড়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর রয়েছে। জেলা রিটানিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে মোট ৭জন মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন, মোঃ আসাদুজ্জামান (বিএনপি), মোঃ মতিয়ার রহমান (এবি পার্টি), মনিকা আলম (জাতীয় পার্টি), মোঃ সহিদুল এনাম পল্লব মিয়া (বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, মার্কসবাদী), মোঃ আলম বিশ্বাস (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোঃ আসাদুজ্জামান(বাংলাদেশ খেলাফত মজলিস) ও আবু ছালেহ মোঃ মতিউর রহমান (বাংলাদেশ জামায়াত ইসলামী)।

ঝিনাইদহ-২ (হরিনাকুন্ডু-ঝিনাইদহ সদর) আসনে মোট ৬জন মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন, এ্যাডভোকেট এমএ আব্দুল মজিদ (বিএনপি), আলী আজম মোহাম্মদ আবু বকর (বাংলাদেশ জামায়াত ইসলামী), মোঃ আসসাদুল ইসলাম(বাসদ), এইচএম মমতাজুল রহমান ওরফে মমতাজুল করিম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোঃ আবু তোয়াব (বালাদেশের কমিউনিষ্ট পার্টি) ও সাওগাতুল ইসলাম (জাতীয় পার্টি)। ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে মোট ৫জন মনোনয়নপত্র দাখিল করেন। দাখিলকারীরা হলেন, মোহাম্মদ মেহেদী হাসান রনি (বিএনপি), অধ্যাপক মোঃ মতিয়ার রহমান (বাংলাদেশ জামায়াত ইসলামী), মোঃ সুমন কবির (গণঅধিকার পরিষদ), মাওলানা সরোয়ার হোসেন (ইসলামী আন্দোল বাংলাদেশ) ও মুজাহিদুল ইসলাম (এবি পার্টি)। ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদর আংশিক) আসনে মোট ৯জন মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন, মোঃ আবু তালিব (বাংলাদেশ জামায়াত ইসলামী), আব্দুল জলিল (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোঃ সাইফুল ইসলাম ফিরোজ (বিএনপি স্বতন্ত্র), মুর্শিদা খাতুন (স্বতন্ত্র), খনিয়া খানম (গণ ফোরাম), মোঃ ওবায়দুল হক রাসেল (স্বতন্ত্র), মোঃ রাশেদ খাঁন (বিএনপি), এমদাদুল ইসলাম বাচ্চু (জাতীয় পার্টি) ও মীর আমিনুল ইসলাম (স্বতন্ত্র)।

আরও পড়ুন, চট্টগ্রাম বন্দরের অ্যাম্বুলেন্সে তেল পাচার

এর মধ্যে ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন দুজন। তারা দুজনই বিএনপির মনোনয়ন বঞ্চিত বলে জানা গেছে। তারা হলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও একই আসনে বিএনপির সাবেক সাংসদ শহিদুজ্জামান বেল্টুর স্ত্রী ও জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মুর্শিদা খাতুন। রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুর্শিদা জামান মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন। আবেদনে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচনে অংশ নিতে অনিচ্ছার কথা উল্লেখ করেছেন। কিন্তু শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত মনোনয়ন যাচাই-বাচাই শেষে ৪জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন ঝিনাইদহ-১(শৈলকূপা) আসনে মোঃ আলম বিশ্বাস(ইসলামী আন্দোলন বাংলাদেশ),ঝিনাইদহ-৪ আসনে মুর্শিদা জামান পপি(স্বতন্ত্র), মোঃ ওবায়দুল হক রাসেল (স্বতন্ত্র) ও মীর আমিনুল ইসলাম (স্বতন্ত্র)সহ ৪ জন প্রার্থীর প্রার্থীতা ভোটার তালিকায় সঠিক তথ্য না পাওয়ার কারনে বাতিল করা হয়েছে।

বিষয় : মনোনয়নপত্র ঝিনাইদহ বৈধ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

ঝিনাইদহে ৪ টি আসনে ২৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, ৪ জন প্রার্থী মনোনয়নপত্র বাতিল

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত