দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

কিশোরগঞ্জে ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল

কিশোরগঞ্জে ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল
কিশোরগঞ্জে ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল

কিশোরগঞ্জের তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৯ জন প্রার্থীর মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বৈধ এবং ১০ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কিশোরগঞ্জ-৪, ৫ ও ৬ আসনের সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার নেতৃত্বে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ-৪ আসনে হলফনামা ও সমর্থক সংক্রান্ত ত্রুটির কারণে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। অন্যদিকে বিএনপি, জামায়াত, এনপিপি, ইনসানিয়াত বিপ্লব ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পাঁচজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

কিশোরগঞ্জ-৫ আসনে মামলা সংক্রান্ত তথ্য গোপন ও সমর্থকের তথ্য সঠিক না থাকায় দুইজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় পার্টি ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

আরও পড়ুন, চট্টগ্রাম বন্দরের অ্যাম্বুলেন্সে তেল পাচার

কিশোরগঞ্জ-৬ আসনে সম্পদ, ঋণ ও অন্যান্য তথ্য অসম্পূর্ণ থাকায় চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এ আসনে বিএনপি, ইনসানিয়াত বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জনতার দল ও গণফোরামের মোট আটজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে ভিড় করতে দেখা যায়। আগামীকাল রবিবার কিশোরগঞ্জ-১, ২ ও ৩ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।

বিষয় : মনোনয়নপত্র কিশোরগঞ্জ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কিশোরগঞ্জে ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image

কিশোরগঞ্জের তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৯ জন প্রার্থীর মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বৈধ এবং ১০ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কিশোরগঞ্জ-৪, ৫ ও ৬ আসনের সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার নেতৃত্বে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ-৪ আসনে হলফনামা ও সমর্থক সংক্রান্ত ত্রুটির কারণে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। অন্যদিকে বিএনপি, জামায়াত, এনপিপি, ইনসানিয়াত বিপ্লব ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পাঁচজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

কিশোরগঞ্জ-৫ আসনে মামলা সংক্রান্ত তথ্য গোপন ও সমর্থকের তথ্য সঠিক না থাকায় দুইজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় পার্টি ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

আরও পড়ুন, চট্টগ্রাম বন্দরের অ্যাম্বুলেন্সে তেল পাচার

কিশোরগঞ্জ-৬ আসনে সম্পদ, ঋণ ও অন্যান্য তথ্য অসম্পূর্ণ থাকায় চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এ আসনে বিএনপি, ইনসানিয়াত বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জনতার দল ও গণফোরামের মোট আটজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে ভিড় করতে দেখা যায়। আগামীকাল রবিবার কিশোরগঞ্জ-১, ২ ও ৩ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত