দিনাজপুরের খানসামা উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন রক্তরেখা ব্লাড ব্যাংকের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের হাতে এসব শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সুজন চন্দ্র রায়, সহ-সভাপতি মো. আরিফ হোসেন, খানসামা উপজেলা শাখা কমিটির সভাপতি মো. রকি ইসলাম, দপ্তর সম্পাদক মো. সোহেল রানা, নীলফামারী শাখা কমিটির সভাপতি মো. নিশাদ ইসলাম, প্রচার সম্পাদক নয়ন ইসলাম ও কোষাধ্যক্ষ অর্জুন রায়। কর্মসূচিতে সহযোগী হিসেবে অংশ নেন খানসামা বাইকার ক্লাবের রেজাউল করিম বাদল।
আরও পড়ুন, রাজবাড়ীতে ফিলিং স্টেশন চালকের মৃত্যুর ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
শীতবস্ত্র বিতরণ শেষে বক্তারা বলেন, সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে শীতার্ত ও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। রক্তরেখা ব্লাড ব্যাংক শুরু থেকেই রক্তদান কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। ভবিষ্যতেও এ এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
বিষয় : শীতবস্ত্র খানসামা ব্লাড ব্যাংক

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন