প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬
খানসামায় রক্তরেখা ব্লাড ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
সুজন চন্দ্র রায় , স্টাফ রিপোর্টার, দিনাজপুর ||
দিনাজপুরের খানসামা উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন রক্তরেখা ব্লাড ব্যাংকের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের হাতে এসব শীতবস্ত্র তুলে দেওয়া হয়।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সুজন চন্দ্র রায়, সহ-সভাপতি মো. আরিফ হোসেন, খানসামা উপজেলা শাখা কমিটির সভাপতি মো. রকি ইসলাম, দপ্তর সম্পাদক মো. সোহেল রানা, নীলফামারী শাখা কমিটির সভাপতি মো. নিশাদ ইসলাম, প্রচার সম্পাদক নয়ন ইসলাম ও কোষাধ্যক্ষ অর্জুন রায়। কর্মসূচিতে সহযোগী হিসেবে অংশ নেন খানসামা বাইকার ক্লাবের রেজাউল করিম বাদল।আরও পড়ুন, রাজবাড়ীতে ফিলিং স্টেশন চালকের মৃত্যুর ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তারশীতবস্ত্র বিতরণ শেষে বক্তারা বলেন, সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে শীতার্ত ও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। রক্তরেখা ব্লাড ব্যাংক শুরু থেকেই রক্তদান কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। ভবিষ্যতেও এ এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত