দৈনিক সংবাদ দিগন্ত

আমরা যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইউরোপের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে আছি: ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপ তাদের দেশের বিরুদ্ধে 'পূর্ণাঙ্গ যুদ্ধ' চালিয়ে যাচ্ছে। এক সাক্ষাৎকারে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অফিসিয়াল ওয়েবসাইটে পেজেশকিয়ান বলেছেন, 'আমার মতে, আমরা আমেরিকা, ইসরায়েল এবং ইউরোপের সঙ্গে একটি পূর্ণাঙ্গ যুদ্ধে আছি। তারা চায় না, আমাদের দেশ নিজের পায়ে দাঁড়াক।' শনিবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, আগামী সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের আগে ইরানের প্রেসিডেন্টের এই মন্তব্য এসেছে।

ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার ছয় মাস পর- গত সেপ্টেম্বর মাসে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য তেহরানের পারমাণবিক কর্মসূচির কারণে তথাকথিত 'স্ন্যাপব্যাক' বা 'সর্বোচ্চ চাপ' নীতির মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করে। তবে চীন ও রাশিয়া এই নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে। মাসুদ পেজেশকিয়ান বলেন, 'আমাদের প্রিয় সামরিক বাহিনী শক্তির সঙ্গে তাদের কাজ করছে। আমাদের সমস্ত সমস্যা থাকা সত্ত্বেও, তারা (ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র) যখন আক্রমণ করেছিল, এখন সরঞ্জাম এবং জনবলের দিক থেকে (ইরান) আগের চেয়েও শক্তিশালী।'

আরও পড়ুন, সোমবার নেতানিয়াহু-ট্রাম্প বৈঠক ফ্লোরিডায়

তিনি বলেন, 'সুতরাং, যদি তারা আক্রমণ করতে চায়, তাহলে স্বাভাবিকভাবেই তাদের আরও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে।' প্রেসিডেন্ট বলেন, 'এই যুদ্ধ'টি অতীতের যুদ্ধগুলোর থেকে ভিন্ন ছিল। 'এই যুদ্ধ আমাদের বিরুদ্ধে ইরাকের যুদ্ধের চেয়েও খারাপ। যদি কেউ এটা ভালোভাবে বোঝে, তাহলে এই যুদ্ধ সেই যুদ্ধের চেয়ে অনেক বেশি জটিল এবং কঠিন।' যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টার অভিযোগ করে আসছে- যদিও তেহরান বারবার এই দাবি অস্বীকার করে আসছে।

আরও পড়ুন, মিয়ানমারে আজ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ

গত জুন মাসে ইসরায়েল ও ইরান ১২ দিনের যুদ্ধে লিপ্ত হয়- যার সূত্রপাত ঘটে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনার পাশাপাশি বেসামরিক এলাকায় ইসরায়েলি আগ্রাসনমূলক হামলার মাধ্যমে। ইরানি কর্তৃপক্ষের মতে, এই হামলায় ১০০০ জনেরও বেশি মানুষ হতাহত হয়েছে। পরে যুক্তরাষ্ট্র ইসরায়েলি আক্রমণে যোগ দেয়, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। আল জাজিরা জানিয়েছে, সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, নেতানিয়াহু যখন এই সপ্তাহান্তে ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে ট্রাম্পের সঙ্গে দেখা করবেন, তখন তিনি ইরানের বিরুদ্ধে আরও আক্রমণের জন্য চাপ দেবেন- এবার তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নজর দেওয়া হচ্ছে।

বিষয় : যুদ্ধ ইরান প্রেসিডেন্ট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আমরা যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইউরোপের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে আছি: ইরানের প্রেসিডেন্ট

প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত