মানবিক সংকটে থাকা মিয়ানমারে আজ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।রবিবার সকাল থেকে দেশটিতে ভোটগ্রহণ শুরু হয়েছে।মিয়ানমার ২০২১ সালের একটি অভ্যুত্থানের ফলে সৃষ্ট সংঘাতের কারণে চরমভাবে ক্ষতিগ্রস্ত। ওই বছর সামরিক বাহিনী নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করেছিল।চলতি বছর ঘূর্ণিঝড় এবং ভূমিকম্পের ফলে চরম মানবিক সংকটের মধ্যে রয়েছে মিয়ানমার।
আরো পড়ুন , সোমবার নেতানিয়াহু-ট্রাম্প বৈঠক ফ্লোরিডায়
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাসীন জান্তা দেশটিতে ভয়াবহ খাদ্য সংকটের তথ্য আগেও গোপন রেখেছে।জাতিসংঘের মতে, মিয়ানমারের ৫ কোটি ১০ লাখ মানুষের মধ্যে ২০ কোটি মানুষের সাহায্যের প্রয়োজন। কারণ ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং মুদ্রার পতনশীলতা প্রায় অর্ধেক জনসংখ্যাকে দারিদ্র্যসীমার নিচে ঠেলে দিচ্ছে। ছয় লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, অভ্যুত্থানের ফলে সৃষ্ট সংঘাতে ৬ হাজার ৮০০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ক্রমবর্ধমান সহিংসতার কারণে বিপুল সংখ্যক মানুষ তাদের আবাসস্থল ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন