রাত পোহালেই শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ। সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হবে। দুই আসনেই নির্বাচন নিয়ে ভালোই উৎসাহ-উদ্দীপনা আছে। নির্বাচন কমিশনার আবদুর রহমান মাছউদ বলেছেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ব্যবস্থা নেয়া হয়েছে। এখন পর্যন্ত সব ঠিক আছে। অনেক আইন-শৃঙ্খলা বাহিনী এলাকাজুড়ে থাকবে। কোনো গड़গোলি হলে তা কঠোরভাবে দমন করা হবে।আরও পড়ুন, বাজারে তেল সংকটের নেপথ্যে কারসাজি, পাবনায় ক্যাবের প্রতিবাদবগুড়া-৬ আসনের ১৫০টি ভোটকেন্দ্রে চার লাখ ৫০ হাজার ৩০৭ জন ভোটার। আইনশৃঙ্খলা বাহিনী ৫৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। শেরপুর-৩ আসনের ১২৮টি ভোটকেন্দ্রে চার লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার। এ আসনের ২৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং ৩২টি কেন্দ্র দুর্গম। এবার প্রথমবারের মতো প্রবাসী ও দেশের ভেতর থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেয়ার ব্যবস্থা করা হয়েছে।কিন্তু শেরপুর-৩ আসনে গতকাল পর্যন্ত মাত্র পাঁচজন প্রাবাসী ভোট দিয়েছেন। বগুড়া-৬ আসনে ২৩ জন প্রবাসী ভোট দিয়েছেন। দেশের ভেতরে পেস্টাল ব্যালটে শেরপুর-৩ আসনে ভোট দিয়েছেন এক হাজার ৯৫ জন। বগুড়া-৬ আসনে ভোট দিয়েছেন ৮৪৪ জন। নির্বাচন কমিশন বলেছে, সব ঠিক থাকলে শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচন সুষ্ঠুভাবে হবে। আরও পড়ুন, সেচ মৌসুমে তেল না পেয়ে দিশেহারা ঝিনাইদহের বোরো চাষিরাবগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা, জামায়াতের আবিদুর রহমান সোহেল ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে বিএনপির মাহমুদুল হক রুবেল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসুদুর রহমান ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের মোহাম্মদ মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।