নির্ধারিত সময় সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও সকাল সাড়ে ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য এক ঘণ্টার বিরতি রাখা হয়েছে।এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটার আগামী দুই বছরের জন্য শিল্পী সমিতির নতুন নেতৃত্ব নির্বাচিত করবেন। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি প্যানেলের মধ্যে।
আরও পড়ুন, দীর্ঘ বিরতির পর ফিরছেন অপু
এক প্যানেলে নেতৃত্ব দিচ্ছেন শিবা শানু ও জয় চৌধুরী। অন্য প্যানেলে রয়েছেন আরমান ও রুমানা ইসলাম মুক্তি।এছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদ এবং ১১টি কার্যনির্বাহী সদস্য পদের জন্য দুই প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রয়েছেন কামাল মো. কিবরিয়া লিপু ও বি এইচ নিশা।উল্লেখ্য, গত মেয়াদে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা মিশা সওদাগর এবং মনোয়ার হোসেন ডিপজল এবার শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেননি।
বিষয় : নির্বাচন ভোটগ্রহণ শিল্পী সমিতি

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন