দৈনিক সংবাদ দিগন্ত

দীর্ঘ বিরতির পর ফিরছেন অপু

দীর্ঘ বিরতির পর ফিরছেন অপু
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস

দীর্ঘদিন পর আবারও বড় পর্দায় ফিরছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। নির্মাতা কামরুজ্জামান রোমান পরিচালিত নতুন সিনেমা ‘শিকার’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি। এ সিনেমায় তার বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে ছোটপর্দার অভিনেতা মুরতজা পলাশকে।নির্মাতা জানিয়েছেন, চলতি মাসেই শুরু হচ্ছে ‘শিকার’ সিনেমার শুটিং। এরই মধ্যে একটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই শুটিং টিম নিয়ে নেপালে যাবেন তারা। সিনেমাটির অধিকাংশ দৃশ্য ধারণ করা হবে সেখানেই।এর আগে ‘শিকার’ নামে একটি ওয়েব ফিল্ম নির্মাণের পরিকল্পনা থাকলেও প্রি-প্রোডাকশনের কাজ শেষ হতে দেরি হওয়ায় নির্ধারিত সময়ে শুটিং শুরু করা সম্ভব হয়নি। পরে গল্প, বাজেট ও নির্মাণ পরিকল্পনা বিবেচনায় এটিকে পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়, যা মুক্তি পাবে দেশের প্রেক্ষাগৃহে।

আরও  পড়ুন, মেজাজ হারালেন সোনাক্ষী

সিনেমাটির একটি রোমান্টিক গানের শিরোনাম ‘দুজন মিলে বাঁচব এক জীবন’। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও নাজমুন মুনিরা ন্যান্সি। কবির বকুলের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান মাহমুদুল। এছাড়া আকাশ মাহমুদের সুরে একটি বিষাদঘন গানের রেকর্ডিংও সম্পন্ন হয়েছে।আবদুল্লাহ জহির বাবুর গল্প ও চিত্রনাট্যে নির্মিত ‘শিকার’ প্রযোজনা করছে রেজা ফিল্মস। সীমান্তবর্তী এলাকার প্রেক্ষাপটে নির্মিত থ্রিলারধর্মী এ সিনেমায় অপু বিশ্বাসকে দেখা যাবে এক গ্ল্যামারাস চরিত্রে।নির্মাতা কামরুজ্জামান রোমান বলেন, গল্পই ‘শিকার’ সিনেমার সবচেয়ে বড় শক্তি। দর্শকদের জন্য ভিন্নধর্মী একটি থ্রিলার সিনেমা নির্মাণের চেষ্টা চলছে। একই সঙ্গে নাটকে অভিনয়ের অভিজ্ঞতা বিবেচনায় মুরতজা পলাশকে এই সিনেমায় নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বিষয় : অভিনয় ফিরছেন নতুন সিনেমা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

দীর্ঘ বিরতির পর ফিরছেন অপু

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

দীর্ঘদিন পর আবারও বড় পর্দায় ফিরছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। নির্মাতা কামরুজ্জামান রোমান পরিচালিত নতুন সিনেমা ‘শিকার’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি। এ সিনেমায় তার বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে ছোটপর্দার অভিনেতা মুরতজা পলাশকে।নির্মাতা জানিয়েছেন, চলতি মাসেই শুরু হচ্ছে ‘শিকার’ সিনেমার শুটিং। এরই মধ্যে একটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই শুটিং টিম নিয়ে নেপালে যাবেন তারা। সিনেমাটির অধিকাংশ দৃশ্য ধারণ করা হবে সেখানেই।এর আগে ‘শিকার’ নামে একটি ওয়েব ফিল্ম নির্মাণের পরিকল্পনা থাকলেও প্রি-প্রোডাকশনের কাজ শেষ হতে দেরি হওয়ায় নির্ধারিত সময়ে শুটিং শুরু করা সম্ভব হয়নি। পরে গল্প, বাজেট ও নির্মাণ পরিকল্পনা বিবেচনায় এটিকে পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়, যা মুক্তি পাবে দেশের প্রেক্ষাগৃহে।

আরও  পড়ুন, মেজাজ হারালেন সোনাক্ষী

সিনেমাটির একটি রোমান্টিক গানের শিরোনাম ‘দুজন মিলে বাঁচব এক জীবন’। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও নাজমুন মুনিরা ন্যান্সি। কবির বকুলের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান মাহমুদুল। এছাড়া আকাশ মাহমুদের সুরে একটি বিষাদঘন গানের রেকর্ডিংও সম্পন্ন হয়েছে।আবদুল্লাহ জহির বাবুর গল্প ও চিত্রনাট্যে নির্মিত ‘শিকার’ প্রযোজনা করছে রেজা ফিল্মস। সীমান্তবর্তী এলাকার প্রেক্ষাপটে নির্মিত থ্রিলারধর্মী এ সিনেমায় অপু বিশ্বাসকে দেখা যাবে এক গ্ল্যামারাস চরিত্রে।নির্মাতা কামরুজ্জামান রোমান বলেন, গল্পই ‘শিকার’ সিনেমার সবচেয়ে বড় শক্তি। দর্শকদের জন্য ভিন্নধর্মী একটি থ্রিলার সিনেমা নির্মাণের চেষ্টা চলছে। একই সঙ্গে নাটকে অভিনয়ের অভিজ্ঞতা বিবেচনায় মুরতজা পলাশকে এই সিনেমায় নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত