রিনা খানের হুঁশিয়ারি
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে সরগরম হয়ে উঠেছে দেশের চলচ্চিত্রাঙ্গন। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রচারণা, আলোচনা এবং ভোটের সমীকরণ।নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা শিল্পীদের দ্বারে দ্বারে গিয়ে নিজেদের পরিকল্পনা, প্রতিশ্রুতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরছেন। এমন পরিস্থিতিতে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার দাবি জানিয়েছেন সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী অভিনেত্রী রিনা খান।আরমান-মুক্তি প্যানেল থেকে নির্বাচন করা রিনা খান বলেন, ‘আমি বলব না যে কারচুপির সম্ভাবনা নেই। পৃথিবীর প্রায় সব নির্বাচনেই কারচুপির আশঙ্কা থাকে। তবে আমরা কোনো ধরনের কারচুপি হতে দেব না। যদি কেউ এমন চেষ্টা করে, আমরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করব।’তিনি আরও বলেন,আরও পড়ুন, আত্মবিশ্বাসী সোনাক্ষী সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে এবং নির্বাচনকে ঘিরে শিল্পীদের মধ্যে ইতিবাচক পরিবেশ বজায় রাখার চেষ্টা করা হচ্ছে।এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং নির্বাচন সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।শিল্পী সমিতির এবারের নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি প্যানেলে সভাপতি পদে লড়ছেন শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন জয় চৌধুরী। অন্যদিকে, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরমান এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন রুমানা ইসলাম মুক্তি। এছাড়া কার্যনির্বাহী পরিষদের বিভিন্ন পদে একাধিক স্বতন্ত্র প্রার্থীও অংশ নিয়েছেন।সব আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩ জুলাই ভোটগ্রহণের মধ্য দিয়ে নির্বাচিত হবে শিল্পী সমিতির নতুন নেতৃত্ব।