দৈনিক সংবাদ দিগন্ত

আজ রাষ্ট্রপতি নির্বাচন, দুপুর ২টায় ভোটগ্রহণ

আজ রাষ্ট্রপতি নির্বাচ

২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টা থেকে সোয়া ১২টার মধ্যে ব্যালট পেপারসহ সব ধরনের নির্বাচনী সামগ্রী নিয়ে জাতীয় সংসদে পৌঁছাবেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদের নেতৃত্বে সহায়ক কর্মকর্তারা।বুধবার ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্বে ২০ জন সহায়ক কর্মকর্তা রয়েছেন। তারা বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সোয়া ১২টার মধ্যে সংসদে পৌঁছাবেন। নির্বাচনী কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন কিছুটা পরে সংসদে যাবেন।এরপর প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করে দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

আরও  পড়ুন,হৃদয়ে শ্রীমঙ্গলের নতুন কমিটি, সভাপতি কায়েস আজিজ সম্পাদক আল-মামুন টিটু

ভোটগ্রহণ শেষে সংসদেই ভোট গণনা করা হবে। পরে নির্বাচনী কর্তা চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন। এরপর নির্বাচন কমিশনে গিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলে রাষ্ট্রপতির পদ শূন্য হয়। পরে ৬ আগস্ট শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।এবারের নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ।রাষ্ট্রপতি নির্বাচনে সাধারণ ভোটাররা ভোট দেবেন না; জাতীয় সংসদের সদস্যরাই ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত করবেন।

বিষয় : ভোটগ্রহণ রাষ্ট্রপতি নির্বাচন দুপুর ১২টা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

আজ রাষ্ট্রপতি নির্বাচন, দুপুর ২টায় ভোটগ্রহণ

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টা থেকে সোয়া ১২টার মধ্যে ব্যালট পেপারসহ সব ধরনের নির্বাচনী সামগ্রী নিয়ে জাতীয় সংসদে পৌঁছাবেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদের নেতৃত্বে সহায়ক কর্মকর্তারা।বুধবার ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্বে ২০ জন সহায়ক কর্মকর্তা রয়েছেন। তারা বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সোয়া ১২টার মধ্যে সংসদে পৌঁছাবেন। নির্বাচনী কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন কিছুটা পরে সংসদে যাবেন।এরপর প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করে দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

আরও  পড়ুন,হৃদয়ে শ্রীমঙ্গলের নতুন কমিটি, সভাপতি কায়েস আজিজ সম্পাদক আল-মামুন টিটু

ভোটগ্রহণ শেষে সংসদেই ভোট গণনা করা হবে। পরে নির্বাচনী কর্তা চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন। এরপর নির্বাচন কমিশনে গিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলে রাষ্ট্রপতির পদ শূন্য হয়। পরে ৬ আগস্ট শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।এবারের নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ।রাষ্ট্রপতি নির্বাচনে সাধারণ ভোটাররা ভোট দেবেন না; জাতীয় সংসদের সদস্যরাই ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত করবেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত