দৈনিক সংবাদ দিগন্ত

‘ওয়াকা ওয়াকা’ গানে মাতাতে এবার ঢাকায় আসছেন শাকিরা?

বিশ্বখ্যাত কলম্বিয়ান পপতারকা শাকিরা
বিশ্বখ্যাত কলম্বিয়ান পপতারকা শাকিরা
ছবি: বিশ্বখ্যাত কলম্বিয়ান পপতারকা শাকিরা

রোমানিয়ান পপতারকা ওটিলিয়ার কনসার্টের রেশ কাটতে না কাটতেই ঢাকার সংগীতপ্রেমীদের জন্য নতুন চমকের পরিকল্পনা প্রকাশ করেছে আয়োজক প্রতিষ্ঠান ই-মেকার্স বাংলাদেশ। এবার বিশ্বখ্যাত কলম্বিয়ান পপতারকা শাকিরাকে বাংলাদেশে এনে কনসার্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আয়োজক প্রতিষ্ঠানের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের এপ্রিলে ঢাকায় শাকিরার কনসার্ট অনুষ্ঠিত হতে পারে। এ আয়োজনের সম্ভাব্য ভেন্যু হিসেবে রাজধানীর আর্মি স্টেডিয়ামের কথা ভাবা হচ্ছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ে রোমানিয়ান গায়িকা ওটিলিয়ার কনসার্ট শেষে এ পরিকল্পনার কথা জানান ই-মেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ। তাঁর ঘোষণার পর থেকেই ঢাকায় শাকিরার সংগীত পরিবেশনা দেখার সম্ভাবনা নিয়ে সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

আরও পড়ুন, নায়িকা অন্তরার মৃত্যুর রহস্যের জট খোলেনি এক যুগেও

বিশ্বসংগীতের অন্যতম জনপ্রিয় তারকা শাকিরা। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। তাঁর ‘ওয়াকা ওয়াকা’ এবং ‘হিপস ডোন্ট লাই’ গান দুটি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের আনুষ্ঠানিক সংগীত ‘ওয়াকা ওয়াকা’ তাঁকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন উচ্চতায় নিয়ে যায়। ঢাকায় শাকিরার কনসার্টের পরিকল্পনা বাস্তবায়িত হলে এটি বাংলাদেশের সংগীতাঙ্গনে অন্যতম বড় আন্তর্জাতিক আয়োজন হতে পারে। এতে দেশের সংগীতপ্রেমীদের পাশাপাশি আন্তর্জাতিক সংগীতাঙ্গনেও বাংলাদেশের আয়োজন নিয়ে আগ্রহ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কনসার্টের নির্দিষ্ট তারিখ, টিকিটের মূল্য, টিকিট বিক্রির সময়সূচি কিংবা অন্যান্য আয়োজনের বিস্তারিত এখনো প্রকাশ করেনি ই-মেকার্স বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশে আসার বিষয়ে শাকিরা বা তাঁর প্রতিনিধিদের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। ফলে বিষয়টি আপাতত আয়োজক প্রতিষ্ঠানের পরিকল্পনা পর্যায়েই রয়েছে।

বিষয় : শাকিরা পপতারকা

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

‘ওয়াকা ওয়াকা’ গানে মাতাতে এবার ঢাকায় আসছেন শাকিরা?

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x