দৈনিক সংবাদ দিগন্ত

আবারও বিশ্বকাপ মাতাতে আসছেন শাকিরা

ফুটবল বিশ্বকাপ মানেই যেন এক বিশেষ উন্মাদনা, আর সেই উন্মাদনার সঙ্গে জড়িয়ে আছে শাকিরা-র নাম। দীর্ঘ বিরতির পর আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরছেন এই ল্যাটিন পপ তারকা। আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে প্রকাশ করা হয়েছে অফিশিয়াল থিম সং ‘দাই দাই’-এর টিজার। এতে শাকিরার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাইজেরিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী বার্না বয়।আরও পড়ুন, ঈদে জোড়া ছবি নিয়ে পূজাবৃহস্পতিবার ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়াম-এ ধারণ করা টিজার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন শাকিরা। ভিডিওতে বিশ্বকাপের আয়োজক দেশ মেক্সিকো, যুক্তরাষ্ট্র এবং কানাডা-র পতাকার রঙে সাজানো নৃত্যশিল্পীদের দেখা যায়। ভিডিওটির অন্যতম আকর্ষণ ছিল ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপের অফিশিয়াল ম্যাচ বলের উপস্থিতি। মূলত শাকিরার আগের বিশ্বকাপ সংগীতগুলোর স্মৃতিকে সম্মান জানাতেই এসব বল ব্যবহার করা হয়েছে।আরও পড়ুন, ‘দুজনেই’ সিনেমায় জুটি বাঁধলেন সজল নূর ও মিষ্টি জান্নাতজানা গেছে, ‘দাই দাই’ গানে ল্যাটিন পপ ও আফ্রোবিটের ব্যতিক্রমী মিশ্রণ থাকবে। শাকিরার পরিচিত ছন্দের সঙ্গে বার্না বয়ের আফ্রোবিট সংগীত নতুন এক আবহ তৈরি করবে বলে আশা করছেন ভক্তরা। আগামী ১৪ মে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাবে পূর্ণাঙ্গ গানটি।আরও পড়ুন, কন্যাসন্তানের মা প্রিয়াঙ্কা, ফের আলোচনায় শাহরুখফুটবল বিশ্বকাপের ইতিহাসে শাকিরার নাম এক বিশেষ অধ্যায়। ২০০৬ বিশ্বকাপে Hips Don't Lie, ২০১০ সালে Waka Waka (This Time for Africa) এবং ২০১৪ সালে La La La (Brazil 2014) দিয়ে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। আগামী ১১ জুন শুরু হবে ২০২৬ বিশ্বকাপ, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত। ৪৮ দলের এই আসরের আগে শাকিরার নতুন গান ফুটবল উন্মাদনায় নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন অনেকে।

আবারও বিশ্বকাপ মাতাতে আসছেন শাকিরা