দৈনিক সংবাদ দিগন্ত

হলিউডের সৌন্দর্যে মুগ্ধ শাবনূর

শাবনূরের ছেলের স্কুল ছুটি। সেই সুযোগে মা-ছেলে মিলে দুই মাসের জন্য সিডনি ছেড়েছেন। ঘোরাঘুরিই তাঁদের এবারের ভ্রমণের মূল উদ্দেশ্য। এ বছর এটি তাঁর দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফর।

ছবি: শাবনূরের ছেলের স্কুল ছুটি। সেই সুযোগে মা-ছেলে মিলে দুই মাসের জন্য সিডনি ছেড়েছেন। ঘোরাঘুরিই তাঁদের এবারের ভ্রমণের মূল উদ্দেশ্য। এ বছর এটি তাঁর দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফর।

ঢালিউডের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ঘুরে বেড়াচ্ছেন। সেখানে গিয়ে ঘুরে দেখেছেন বিশ্বখ্যাত হলিউড সাইন ও আশপাশের এলাকা। ভ্রমণের কয়েকটি স্থিরচিত্র নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছেন তিনি। ছেলের স্কুলে ছুটি থাকায় মা-ছেলে দুই মাসের জন্য অস্ট্রেলিয়ার সিডনি ছেড়েছেন। ভ্রমণই তাঁদের এবারের সফরের মূল উদ্দেশ্য। চলতি বছর এটি শাবনূরের দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফর।লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন শাবনূর। সিডনি থেকে উড়োজাহাজে যাত্রা করে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে সেখানে পৌঁছান তিনি। যুক্তরাষ্ট্রে আগে একাধিকবার গেলেও এবারই প্রথম তাঁর লস অ্যাঞ্জেলেস যাওয়া। বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে না গিয়ে ছেলেকে নিয়ে হলিউড সাইন দেখতে যাওয়ার সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী। তাঁর ছেলে মায়ের প্রস্তাবে রাজি হলে তাঁরা সান্তা মনিকা পাহাড়ের ওপর অবস্থিত বিখ্যাত হলিউড সাইন ও আশপাশের এলাকা ঘুরে দেখেন। 

আরও পড়ুন, সেরা ৩০-এ জায়গা না পেয়ে সমর্থকদের কাছে মাহির দুঃখ প্রকাশ

লস অ্যাঞ্জেলেসের স্থানীয় সময় রাত ১১টায় প্রথম আলোর সঙ্গে আলাপকালে শাবনূর বলেন, হলিউডের জায়গাটি বিশাল এলাকাজুড়ে বিস্তৃত। সেখানে কীভাবে শিল্পকে লালন করা হচ্ছে, তা দেখে তিনি মুগ্ধ হয়েছেন। তাঁর ভাষায়, সরাসরি সেখানে না গেলে জায়গাটির সৌন্দর্য অনুমান করা কঠিন। আগামী ৩ ডিসেম্বর লস অ্যাঞ্জেলেস ছাড়ার কথা রয়েছে শাবনূরের। এরপর তিনি লন্ডনে যাবেন। সেখানেও একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন। অনুষ্ঠান শেষে কয়েক দিন ঘুরে বেড়িয়ে যাবেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখানে কয়েক দিন কাটিয়ে সিডনিতে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর। যুক্তরাষ্ট্রে পরিচিতজন ও স্বজনদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে জানিয়ে শাবনূর বলেন, সেখানে মৌসুমী, অমিত হাসানের পরিবারসহ অনেক পরিচিত মানুষ থাকায় তাঁর সময় আনন্দে কাটে।

বিষয় : মুগ্ধ হলিউডের সৌন্দর্যে

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

হলিউডের সৌন্দর্যে মুগ্ধ শাবনূর

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
হলিউডের সৌন্দর্যে মুগ্ধ শাবনূর
0:00 0:00
1.0x